ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ফেনীতে শিশুহত্যা মামলায় অপর শিশুর ৭ বছরের কারাদণ্ড

আমার বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৫, ১৩:০৭

ফেনীতে আট বছরের এক শিশুকে গলা টিপে হত্যার ঘটনায় অপর এক শিশুকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মঙ্গলবার (৭ অক্টোবর) আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দণ্ডপ্রাপ্ত আসামি ওমর আলী হায়দার (বর্তমানে প্রাপ্তবয়স্ক), ঘটনার সময় তার বয়স ছিল ১৫ বছর। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামের মোমিনুল হকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ ডিসেম্বর বিকেলে বাড়ির পাশে বক ধরাকে কেন্দ্র করে চান্দলা গ্রামের কামলাবাড়ির রিপনের ছেলে মো. রিপাত হোসেনের (৮) সঙ্গে ওমর আলীর ঝগড়া হয়। একপর্যায়ে ওমর আলী রিপাতকে গলা টিপে হত্যা করে। সেদিন রাত পর্যন্ত রিপাতের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি করেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওমর আলীর সহযোগিতায় পাশের জমি থেকে রিপাতের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরেরদিন রিপাতের চাচা আনোয়ার হোসেন শিপন বাদী হয়ে ওমর আলীকে একমাত্র আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ওইদিনই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে ওমর আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৯ সালের ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) একেএম ছায়েদুর রহমান পিপিএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সাহাব উদ্দিন। মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন হাজারী বলেন, আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওমর আলী হায়দারকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন।

আমার বার্তা/জেএইচ

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার আমেনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা