ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরের ডাকাতিয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

আমার বার্তা অনলাইন:
০৯ অক্টোবর ২০২৫, ১৬:৪২

যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ছয়জন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত চঞ্চল গাজী ওই গ্রামের মধু গাজীর ছেলে। ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে হেফাজতে নিয়েছে।

চঞ্চলের স্বজনদের দাবি, প্রতিবেশী রবিউল ও বেলাল মাদক ব্যবসা ও চোর সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার সকালে রবিউল তার বাড়ির সামনে এক ব্যক্তিকে ডেকে এনে মাদক লেনদেন করছিলেন। তখন চঞ্চলের বাবা মধু গাজী প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চঞ্চল ও তার ভাই তুহিন ঘটনাস্থলে আসেন। পাল্টাপাল্টি বাকবিতণ্ডা থেকে শুরু হয় সংঘর্ষ।

প্রতিপক্ষ রবিউল, তার ছেলে মুন্না এবং ভাই বেলালসহ আরও কয়েকজন এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে দু’পক্ষের সাতজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চঞ্চল গাজীকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত রবিউল ইসলাম দাবি করেন, তিনি স্থানীয় এক ইন্টারনেট ব্যবসায়ী পিয়াসের সঙ্গে লাইনের সমস্যা নিয়ে কথা বলছিলেন। এ সময় মধু গাজী এসে গালিগালাজ ও মারধর শুরু করেন। পরে গোলযোগ ছড়িয়ে পড়ে এবং তিনি প্রতিবেশী সাদ্দামের বাড়িতে আশ্রয় নেন। সাদ্দামও পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানান তিনি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, সংঘর্ষের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের ঘটনায় হত্যার অভিযোগে উভয় পক্ষের তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু