ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ছাত্র সংগঠককে পিটিয়ে জখমের প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন

আমার বার্তা অনলাইন:
১১ অক্টোবর ২০২৫, ১৫:০৪
আপডেট  : ১১ অক্টোবর ২০২৫, ১৫:১২

ফেনীর ছাগলনাইয়ায় চাঁদা তুলতে বাধা দেওয়ায় দুই ছাত্র সংগঠককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আহতরা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে সাবেক ছাত্র সমন্বয়করা উপজেলা সদরের জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহতদের পক্ষে নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আরমান হোসেন বলেন, ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান ও মাহমুদসহ নিরাপদ সড়ক আন্দোলনের বেশ কিছু শিক্ষার্থী উপজেলা সদরের জিরো পয়েন্টে প্রতিনিয়ত লেগে থাকা যানজট নিরসনে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে কাজ করে আসছিল। সড়কের পাশে সবজি, মাছ, আখসহ ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি অটোরিকশাকে সরিয়ে দিতে গেলে বাজার ইজারার টোল আদায়কারীসহ কয়েকজন এসে শিক্ষার্থীদেরকে কাজে বাধা দেয়। একপর্যায়ে টোল আদায়কারীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। হামলায় নিরাপদ সড়ক আন্দোলনের কয়েকজন আহত হয়। গুরুতর আহত নোমান ও মাহমুদকে উপজেলার ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।

শিক্ষার্থী আরমান বলেন, অভিযুক্ত টোল আদায়কারীরা বাজারের শেড ঘরের ইজারার টাকা তুলবেন বলে পৌরসভা থেকে ইজারা নেওয়া চুক্তিপত্রে উল্লেখ আছে। কিন্তু তারা অবৈধভাবে চাঁদা তুলে সড়কের পাশে নানা ধরনের হকারদের বসতে দিয়ে যানজটের সৃষ্টি করে। তারা যানজট ও হকারদের সরাতে গেলে সোহাগসহ বেশ কয়জন এসে বাধা দেয়।

অভিযোগের বিষয়ে জানতে টোল আদায়কারী পৌরসভার ৬ নং বাঁশপাড়া ওয়ার্ডের কুনু মিয়ার ছেলে সোহাগের কাছে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের আমি বাধা দেইনি। সোহেলসহ অন্য এক সোহাগের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়েছে। শিক্ষার্থীরা অহেতুক তার নামে থানায় অভিযোগ দিয়েছেন।

শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভায় সড়কের পাশে অবৈধ হকার বসিয়ে টোলের নামে চাঁদা তোলা বন্ধসহ ৮ দফা দাবি পেশ করা হয়। এ সময় তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে সময় বেঁধে দেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলনের উপদেষ্টা রবিউল হক রবি, জেলা সভাপতি জিয়া উদ্দিন, উপজেলা সভাপতি আরমান হোসেন, মোহাম্মদ ফরহাদ হোসেন, জেলা সাধারণ সম্পাদক আরিয়ান মজুমদার, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইম, উপজেলা ছাত্র প্রতিনিধি মিরাজ হোসাইন, অ্যাডভোকেট রাহাত, উপদেষ্টা সাইদুল আরেফিন সাদীসহ অন্যরা।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন