ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

চাঁদপুরে হামলার প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

আমার বার্তা অনলাইন:
১৮ অক্টোবর ২০২৫, ১২:২৮

প্রতিপক্ষের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল একদল কিশোর গ্যাং। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করলেও শেষ রক্ষা হয়নি তাদের। চাঁদপুর শহরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এমন পাঁচ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জেলা শহরের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: ইসমাইল হোসেন (১৭), রেজওয়ান খান তামিম (১৬), সোলাইমান আজমান (১৫), রেদোয়ান হোসেন (১৭) ও মিনহাজ খান তানিম (১৭)।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় এ পাঁচজনের বাড়ি। কেউ স্কুল-কলেজে পড়াশোনা করছে, আবার কেউ কিছুই করছে না। মতবিরোধ বা বিরোধ সৃষ্টি হলে তারা দলবদ্ধ হয় এবং ধীরে ধীরে নতুন গ্যাং তৈরি করে। সুযোগ পেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।

চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবির জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়, এসব কিশোর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে সদর মডেল থানা পুলিশ নাজিরপাড়ায় অভিযান চালায় এবং তাদের আটক করে।

এ ঘটনায় সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন উর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সকালে আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘চাঁদপুরে শুধু কিশোর গ্যাং নয়, সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বদা তৎপর রয়েছে।’

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন