ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ফেনীতে বাড়ি ঢুকে ৭০ ভরি সোনাসহ দুই কোটি টাকার মালামাল লুট

আমার বার্তা অনলাইন
১৮ অক্টোবর ২০২৫, ১৩:২৬

ফেনীর দাগনভূঞায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টার বাড়িতে এ ডাকাতি হয়।

ক্ষতিগ্রস্ত পরিবার দাবি, ডাকাত দল পরিবারের সবাইকে জিম্মি করে ৭০ ভরি সোনা, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, ওই রাতে আজিজ উল্যার ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেটের গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে। তারা ঘরের লোকজনকে বেঁধে ৭০ ভরি সোনা, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোন, মূল্যবান জিনিসপত্র লুট করে। যার মূল্য প্রায় দুই কোটি টাকা।

জানা যায়, বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে আসেন ও বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বাবুল মিয়ার ছোট বোন তার সঙ্গে বসবাস করেন। কিছুদিন আগে আরেক বড় বোন বেড়াতে এসেছেন। বাবুল মিয়ার স্ত্রী, মেয়ে ও বোনের মিলিয়ে প্রায় ৭০ ভরি সোনা ডাকাতরা হাতিয়ে নেয়। ঘটনার রাতে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না। ডাকাতরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে অবস্থান করা বাবুল মিয়া, দুই ভাগনে ও দুই বোনকে বেঁধে ফেলে। বাবুল মিয়াকে মারধর করে তারা। সকালে লোকজন টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়দের দাবি, স্থানীয় ও আশপাশের চিহ্নিত কতিপয় সন্ত্রাসী এ ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জড়িতদের বিরুদ্ধে মাদক কারবার, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা অবনতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযানসহ মামলার প্রস্তুতি চলছে।

গত ২০ সেপ্টেম্বর শনিবার রাতে সিলোনীয়া বাজারের মুদি মনিহারি ব‌্যবসা‌য়ি আজাদ স্টোরের মা‌লিক আজাদের (৪৫) চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দুই ভরি সোনা ও নগদ টাকাসহ ৫ লাখ টাকার মতো ছিনিয়ে নেয়। ভুক্তভোগী দুইজনকে চিহ্নিত ও আরও ৫-৭ জনকে সন্দেহ করে থানায় মামলা করলেও পুলিশ এখনো কোনো আসামি ধরতে পারেনি। এছাড়া উপজেলার ইয়াকুবপুর থেকে ১১টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।

গত মাসে জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামের তিন বাড়ি থেকে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। সিলোনীয়া পেট্রোল পাম্পের অনতিদূরে আগস্ট মাসে উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকার নিকট থেকে দিনদুপুরে সিএনজি থেকে নগদ টাকা, সোনা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার থানায় অভিযোগ করলেও কোনো সুফল মেলেনি। গত মাসে সিলোনীয়া বাজারে স্বামী-স্ত্রী কে আটক করে কাবিন তালাশ ও হাতাহাতির ঘটনায় করা মামলায়ও পুলিশ কাউকে আটক করতে পারে নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।

আমার বার্তা/জেএইচ

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার আমেনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা