ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৩ দিনে গ্রেপ্তার ৬০

আমার বার্তা অনলাইন
২৫ অক্টোবর ২০২৫, ১০:৫১

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের সদস্য, ডাকাত, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার ৬০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত তিন দিন ধরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

জেলা পুলিশ প্রশাসনের সূত্রে জানা গেছে, শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ছিনতাইকারীসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ছাগলনাইয়া থানা পুলিশ দুই ছিনতাইকারীসহ ৬ জন, সোনাগাজী মডেল থানা পুলিশ ৬ জন, ফেনী মডেল থানা পুলিশ ৭ জন, ফুলগাজী থানা পুলিশ ৩ জন এবং দাগনভূঞা থানা পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইকারী দলের সদস্য ও পাঁচ মামলার আসামি বেলাল হোসেন সম্রাটসহ (৩২) তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। ফেনী মডেল থানা পুলিশ আন্তঃজেলা চোরচক্রের সদস্য মোশারফ হোসেনসহ (৩৩) ৩ জনকে গ্রেপ্তার করে। দাগনভূঞা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার এক আসামিসহ ২ জন, ফুলগাজী থানা পুলিশ ২ জন, পরশুরাম মডেল থানা পুলিশ ২ জন এবং সোনাগাজী মডেল থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে।

এর আগে বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার মামলার আসামি ও ডাকাত দলের সদস্য শাহাদাত হোসেন রিমনসহ (৩৫) ৭ জনকে গ্রেপ্তার করা হয়। দাগনভূঞা থানা পুলিশের অভিযানে এক ছিনতাইকারী ও আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়। সোনাগাজীতে পরিচালিত অভিযানে ডাকাতি মামলার প্রধান আসামি নূর উদ্দিন শামীম (২৪) এবং ছাগলনাইয়ায় মাদক সংক্রান্ত মামলা ও অন্যান্য অভিযোগে পরোয়ানাভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার আমেনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা