ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ

আমার বার্তা অনলাইন:
২৫ অক্টোবর ২০২৫, ১৪:২৭

ফেনী সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে। শনিবার সকালে বিজিবি-৪ সদর দফতরে এক সংবাদ বিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি চোরাচালান প্রতিরোধে বেশ কয়েকটি তল্লাশি অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও তৈরি পোশাকসহ ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালান মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, বিজিবি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় সম্পদ সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১২০.০৯ কিলোমিটার এলাকা বিস্তৃত। এ এলাকায় বিদ্যমান সীমান্তে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ ১৭টি বিওপি চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে বিজিবির উত্তর পূর্ব রিজিয়নের অধীন ইউনিটগুলো ২০২৪ সালে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৭৫৪ কোটি ১৫ লাখ ৫ হাজার ৭৮২ টাকার চোরাচালান মালামাল ও ৪২৪ জন আসামি আটক করে। চলতি জানুয়ারি ২০২৫ থেকে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ইতোমধ্যে ৩৭০ জন আসামিসহ সর্বমোট ৭০৯ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ২৬৪ টাকার চোরাচালান মালামাল আটক করে। এর মধ্যে ৪ হাজার ২০২টি গরু, ১ হাজার ২৮৬টি মহিষ, ২ হাজার ৫৬৯টি মোবাইল, ২ লাখ ৬ হাজার ১৩৯ ঘনফুট পাথর, ২১ হাজার ২৩৫ ঘনফুট বালু, ১১টি বালুর মেশিন, ১১ লাখ ৪৬ হাজার ৩১৮ কেজি চিনি, ১ লাখ ৫৩ হাজার ১২৯ কেজি জিরা, ৮২ হাজার ৭১০ পিচ শাড়ি ও ৭ হাজার ৪১৯টি যানবাহন।

এদিকে চলতি ২০২৫ সালে সরাইল রিজিয়নের অধীনস্থ ইউনিট পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৭৮ হাজার ২৫৪ বোতল মদ, ২৪ হাজার ৭৬৩ বোতল ফেনসিডিল, ২ লাখ ৮০ হাজার ১৪৪ পিচ ইয়াবা, ৯ হাজার ৮৬ ক্যান বিয়ার ক্যান, ১৪ হাজার ৬৪৪ কেজি গাঁজা আটক করেছে। এসব অভিযানে মাদক পাচারে জড়িত বেশ কিছু চোরাচালানিকেও গ্রেফতার করা হয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরদিকে বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২০২৫ সালে ইতিমধ্যে বিভিন্ন ধরণের ৯টি অস্ত্র, ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

আমার বার্তা/এল/এমই

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার আমেনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা