ই-পেপার রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

মানুষ নেই, এআই দিয়ে লকডাউন করছে আওয়ামী লীগ: এ্যানি

আমার বার্তা অনলাইন:
১৩ নভেম্বর ২০২৫, ১৫:২৬

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে কোনো মানুষ নেই। তারা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে কিছু ছবি বানিয়ে লকডাউন পালন করছে। কয়েকজন নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল তরুণকে টাকার বিনিময়ে ভোররাতে গোপনে প্রধান সড়কে নিয়ে গিয়ে একটি ঝটিকা মিছিল ও বাসে আগুন দিয়ে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে তারা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার চরশাহী ইউনিয়নের কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ১৯৪৭ সালের আওয়ামী লীগ, তাদের নেত্রী শেখ হাসিনা- পালিয়ে যেতে হবে কেন? তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, নিজের ভোটে নিজে প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু তিনি হয়ে গেছেন রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী, দখলদারিত্বের প্রধানমন্ত্রী। তাহলে পালাতে হলো কেন? তিনি রাজনীতি করেননি, অন্যদের রাজনীতি করতেও দেননি। আমাদেরকেও রাজনীতি করতে দেননি। এই কারণেই বিএনপির নেতৃত্বে সব রাজনৈতিক দল একত্রিত হয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছিলেন- যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এখন তো তিনি নিজেই নেই। পালানোর আগে নিজের আত্মীয়স্বজনদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা বলেছিলেন, তিনি পালান না, কিন্তু তিনিই পালিয়ে গেছেন। অথচ এই প্রজন্ম পালায়নি, তারাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। হাসিনার শাসনামলে অনেক নেতাকর্মীর ওপর হামলা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, অনেক পরিবার গুম ও খুনের শিকার হয়েছে। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাসের মাধ্যমে দেশ চালিয়েছে। তাদের হাতে ছিল মুজিব বাহিনী ও রক্ষী বাহিনী।

নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

আমার বার্তা/এমই

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

কক্সবাজারের টেকনাফে স্বর্ণ চুরির একটি কথিত অভিযোগকে কেন্দ্র করে নিরীহ একটি পরিবারের ওপর ভয়াবহ নির্যাতনের

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মনিরুল হক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও  চট্টগ্রাম-৮ আসনের

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্ত, মামলা তুলে নিতে হুমকি

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার হুমকি। বগুড়ায় ছয় বছর বয়সী এক

মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় হৃদয় রায় (২৬) নামে এক যুবকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

বারবার পাল্টাচ্ছে অবস্থান, হাদির হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

সন্ত্রাস দমনে চালু হচ্ছে ডেভিল হান্ট ফেইজ-২ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মনিরুল হক

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্ত, মামলা তুলে নিতে হুমকি

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় একদিন পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি

যেকোনও মূল্যে দেশে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

চরম হতাশার মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব

মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

যমুনা অয়েলের তেল চুরি সিন্ডিকেট প্রধান হেলালের প্রধান সেনাপতি এয়াকুব গ্রেপ্তার

২০২৬ সালে বিশ্ববাজারে সোনার দাম বাড়াতে পারে ৪,৯০০ ডলারে

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি শুরু

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা প্রকাশ