ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে নিহত ২ নারী

আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৫, ১৪:৪০

রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়িতে বন্যহাতির আক্রমণে আহত আরও এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোট দুই নারীর মৃত্যু হলো। এছাড়া আরও দুজন অটোরিকশা যাত্রী আহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে হাতির আক্রমণের দুইটি পৃথক ঘটনা ঘটে। এ দুটি ঘটনায় দুইটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

নিহত দুই নারী হলেন- ঝর্না চাকমা (৬০) ও সবিতা চাকমা (৬২)। এরমধ্যে ঝর্না চাকমা রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকা এবং সবিতা চাকমা মগবান ইউনিয়নের গলাছড়ি এলাকার বাসিন্দা। আহতরা হলেন- অনিমেষ চাকমা ও ত্রিজয় চাকমা। তাদের বিস্তারিত নামঠিকানা জানা যায়নি।

রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ধন বিকাশ চাকমা বলেন, সন্ধ্যা ৬টার দিকে হাতির আক্রমণে একজন নারী নিহত হন৷ আহত আরেকজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আজকে তিনিও মারা গেছেন। এ ঘটনায় আহত ছিল আরও দুই অটোরিকশার যাত্রী।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক জানান, গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে সদরবিট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় বন্যহাতির পাল আক্রমণ করে। তখন ঘটনাস্থল থেকে অটোরিকশাটি নিরাপদ দূরত্বে সরে যায় এবং আমাদেরকে আক্রমণের ঘটনাটি জানায়। বন বিভাগের লোকজন খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলের দিকে যায় এবং সন্ধ্যা ৬টার দিকে কামিলাছড়ি এলাকায় রাস্তায় আরেকটি সিএনজি অটোরিকশা পড়ে থাকতে দেখে। সেখানে দুইজন বয়স্ক নারী আহত অবস্থায় ছিলেন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহত আরেকজনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনিও আজ মারা যান।

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলে বিচ্ছিন্নভাবে দুইটি হাতির পাল ছিল। দুটি পালে শাবকসহ ৬-৭টি হাতি ছিল। পরবর্তীতে রাত ৭টার মধ্যেই আমরা ওই সড়কে যাতায়াত ও পর্যটকদের সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিরাপদে সরিয়ে এনেছি।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন