ই-পেপার রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পটুয়াখালী পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যানের কারাগারে মৃত্যু

আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৫, ১৭:০৩

পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার (৫৫) কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।

পারিবারিক সূত্র জানা গেছে, সোমবার দুপুরে তার ভাগ্নি রুমা জানান- আমার মামা সুস্থ ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন এটা আমরা জানতাম না। মারা যাওয়ার পর আমরা বিষয়টি জানতে পারছি।

কারাসূত্র জানায়, ১১ নভেম্বর নিজ বাড়ি থেকে ‘গ্রেফতার ডেভিল হান্ট’ অভিযানে তাকে আটক করা হয়। সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাফর হাওলাদার। পরে মাত্র ১০ মিনিটের মধ্যে, ১টা ৪০ মিনিটে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ইসিজি করা হলে তখনও তিনি জীবিত ছিলেন। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৮ মিনিটে তিনি মারা যান।

পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এসে বাকি ব্যবস্থা নেবেন।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু