ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

রাঙামাটি জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

আমার বার্তা অনলাইন:
২০ নভেম্বর ২০২৫, ১৬:২০

হরতালের প্রেক্ষাপটে পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে অনুষ্ঠিতব্য শুক্রবারের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান।

এ নিয়ে একই নিয়োগ পরীক্ষা ইতোমধ্যে চারবার স্থগিত হলো। এর আগে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর, ২০২৪ সালের ২১ মে, ২০২৫ সালের ১১ নভেম্বর এবং সর্বশেষ পরীক্ষার মাত্র একদিন আগে এই স্থগিতাদেশ জারি করা হলো।

এর আগে বুধবার দুপুরে কোটা-বিরোধী ঐক্যজোট বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি জেলায় ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়। এতে পরীক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয় পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে।

বৃহস্পতিবার সকাল থেকেই হরতালের সমর্থনে ঐক্যজোটের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করেন। বেলা ১টার দিকে পরিস্থিতি পর্যবেক্ষণের পর জেলা পরিষদ চেয়ারম্যান নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।

জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, ‘শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হরতালের কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। তাই পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

অন্যদিকে কোটা-বিরোধী ঐক্যজোটের নেতারা বলেন, ‘সরকারি চাকরিতে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটা বজায় রাখার নিয়ম থাকলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ তা মানছে না। পরিষদ ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি কোটা অনুসরণ করে নিয়োগ দিতে চাইছে, যা ‘চরম বৈষম্যমূলক’ বলে দাবি করেন নেতারা।’

পরীক্ষা স্থগিত হওয়ায় হরতাল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কোটা-বিরোধী ঐক্যজোট।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল