ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

হিলি সীমান্তে দুই হাজার ব্যথানাশক ইনজেকশন উদ্ধার

আমার বার্তা অনলাইন:
২৫ নভেম্বর ২০২৫, ১২:১৭

দিনাজপুরের হিলি সীমান্তে বিশেষ অভিযানে ফেলে যাওয়া পলিথিন ব্যাগ থেকে প্রায় দুই হাজার পিস ভারতীয় কুপিজেসিক (ব্যথানাশক) ইনজেকশন জব্দ করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ এর হিলি মংলা বিশেষ ক্যাম্পের বিজিবি টহল দল।

সোমবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাঁওতালপাড়া এলাকায় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে এসব ইনজেকশন উদ্ধার করা হয়। বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক তিন ব্যক্তি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।

জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবির পক্ষ থেকে বিকেল ৫টার দিকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মংলা বিশেষ ক্যাম্পের টহল দল ভোরে অভিযানে যায়। এসময় তিন ব্যক্তিকে সীমান্তের পাশে দেখা মাত্রই তাদের দিকে অগ্রসর হলে তারা ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ১,৯৭৫ পিস ভারতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।

কুপিজেসিক ইনজেকশন একটি ব্যথানাশক (Painkiller) ইনজেকশন, যার প্রধান কার্যকরী উপাদান ডাইক্লোফেনাক সোডিয়াম। এটি তীব্র ব্যথা, প্রদাহ ও ফোলা কমাতে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয়। বিশেষ করে অস্ত্রোপচারের পর ব্যথা, আঘাতজনিত ব্যথা বা বিভিন্ন হঠাৎ সৃষ্ট ব্যথা উপশমে এ ওষুধটি দ্রুত কার্যকর ভূমিকা রাখে। অনিয়ন্ত্রিত ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি নিয়ন্ত্রিত ও প্রেসক্রিপশন-নির্ভর ওষুধ হিসেবে বিবেচিত।

আমার বার্তা/এর/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ