ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ফেনী মুক্ত দিবস পালিত

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৮

৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীকে হটিয়ে ফেনীকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়।

দিনটি উপলক্ষ্যে শনিবার (৬ ডিসেম্বর) ফেনীতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এদিন সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক মুনিরা হকের নেতৃত্বে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৬ ডিসেম্বরের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধারা। তারা বলেন, ‘আগামী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠে। ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দল ক্ষমতার আড়ালে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।’

ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এদিন বীর মুক্তিযোদ্ধারা ফেনীকে পাকহানাদার মুক্ত করেছিলেন। দিনটিকে আমরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচিতে পালন করেছি। সেদিন ফেনীর বীর মুক্তিযোদ্ধারা যে অসামান্য বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন, সেটিকে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছি।’

আমার বার্তা/এল/এমই

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার আমেনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা