ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

রাবিপ্রবিতে পাহাড় কাটায় ৭ জনের বিরুদ্ধে মামলা

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:০৯

অনুমোদন ছাড়াই পাহাড় কাটার অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) স্থাপন প্রকল্পের পরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদফতর।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাঙ্গামাটি কোতোয়ালি থানায় পরিবেশ অধিদফতেরর সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

এ প্রসঙ্গে মুমিনুল ইসলাম বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরির জন্য পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদফতরের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল। কিন্তু তারা অনুমোদন পাওয়ার আগেই পাহাড় কাটা শুরু করে। এমনকি যে পরিমাণ পাহাড় কাটার কথা বলা হয়েছিল, তার চেয়েও বেশি পাহাড় ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে। সে কারণে প্রকল্প পরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাহাড় কাটার প্রস্তাব করলে তাদের একটি বিস্তারিত পরিবেশগত প্রভাব মূল্যায়ন রিপোর্ট জমা দিতে হয়। পরিবেশ অধিদফতর সেই রিপোর্ট যাচাই করে, জনশুনানি করে এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পাহাড় কাটার যৌক্তিকতা ও পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন করে। সব দিক বিবেচনায় অনুমোদন দেয়া হলে নির্দিষ্ট শর্তসহ ছাড়পত্র দেয়া হয়। কিন্তু ছাড়পত্র পাওয়ার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাহাড় কেটেছে।’

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, ‘পরিবেশ আইনে থানায় প্রকল্প পরিচালক, শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক, ঠিকাদারসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরিবেশ অধিদফতর মামলাটি তদন্ত করছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চারটি ভবনের নির্মাণকাজ চলছে। এর মধ্যে রয়েছে একটি করে প্রশাসনিক ও একাডেমিক ভবন এবং দুটি আবাসিক হল।

আমার বার্তা/এল/এমই

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার আমেনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা