ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

বেনাপোল সীমান্তে ৪৩ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২
গাঁজাসহ মাদক পাচারকারী জাহাঙ্গীর আলম বাবুকে আটক করেছে বিজিবি।

যশোরের বেনাপোল সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে বেনাপোলের ২ নম্বর ঘিবা গ্রাম তাকে আটক করা যায়।

আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম বাবু (২৯)। তিনি বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, রাতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন ঘিবা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালনকালে ঘিবা গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে মাথায় বস্তা নিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর আলম বাবুকে সন্দেহভাজন হিসেবে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসঙ্গতি পরিলক্ষিত হলে টহল দল বস্তাটি তল্লাশি করে। তল্লাশিকালে বস্তার ভেতর থেকে ৪৩ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানা গেছে।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। গোয়েন্দা নজরদারি জোরদারসহ নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমার বার্তা/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি