ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আ.লীগ থেকে যোগ দিলে সব দায়দায়িত্ব নেওয়ার ঘোষণা জামায়াত নেতার

আমার বার্তা অনলাইন:
০১ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে তাঁরা সব দায়দায়িত্ব নেবেন। গত মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

লতিফুর রহমান বলেন, ‘আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন। আপনাদের সব দায়দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যেকোনো দায়দায়িত্ব আমরা নেব ইনশা আল্লাহ।’ জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন। আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন। আপনাদের দায়িত্ব আমরা নেব। জামায়াতকে আইগল্যা (আগের) জামায়াত মনে করিয়েন না। এখনকার জামায়াত অনেক শক্তিশালী।’

লতিফুর রহমান ওই উঠান বৈঠকে বলেন, ‘আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। আমার কথা নয়, কোরআনের কথা। কী, কথা ঠিক আছে? এটা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলছেন, আমি তোমাদের ভালো কাজের, মন্দ কাজের জাররা জাররা হিসাব নেব।’

লতিফুর রহমানের দেওয়া বক্তব্যের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার সকালে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি শুধু আওয়ামী লীগকে নয়, বিএনপির লোকজনকেও জামায়াতে যোগ দেওয়ার আহবান জানিয়েছি। ইসলামের পথে আসার আহবান জানিয়েছি।’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে কেউ জামায়াতে যোগ দিয়েছেন কি না, জানতে চাইল তিনি বলেন, ‘না, নেতা পর্যায়ের কেউ যোগ দেননি।’

আরেকটি ভিডিওতে জামায়াত নেতা লতিফুর রহমানকে বলতে শোনা যায়, ‘নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিফুর রহমান দেখে। হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব, লতিফুর রহমানকে করে। কোনো লিডারের কাছে মানুষ যায় না। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন, নির্দ্বিধায় এখানে থাকবেন। আপনাদের আইন-আদালত, কোর্ট-কাচারি, থানা, আমরা দায়িত্ব নেব।’

আমার বার্তা/এমই

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) নামে

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

বরিশালে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ পরিবারের শেষ সদস্যটিও মারা গেছেন। শুক্রবার

দাউদকান্দি সেতুতে কাভার্ড ভ্যান বিকল, মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজট

কুমিল্লার দাউদকান্দি সেতু এলাকায় একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু