ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৬, ১৪:৫৮

হামজা-জামালদের পরবর্তী কোচ কে হচ্ছেন, এ নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোচ ইস্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে গতকাল রাতেই আলাপ সেরেছেন। এরপরও এখনো কোচ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আজ সকালে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ব্যাডমিন্টন কোর্টে দাঁড়িয়ে ফুটবল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ক্রীড়াঙ্গনের অভিভাবক। তিনি হামজাদের পরবর্তী হেড কোচ প্রসঙ্গে বলেন,‘বাফুফে সভাপতির সাথে গতকাল রাতেও আমার কথা হয়েছে। আগামী দুই বছরের যে খেলাগুলো রয়েছে, সব কিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিশ্ব ফুটবলে পরিচিত নাম গ্যারেথ বেল। সেই বেলদের কোচ ক্রিস কোলম্যান বাংলাদেশে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে। সাধারণ ফুটবলপ্রেমীদের আগ্রহ তাকে ঘিরেই। সেই দিকে নির্দেশ করে প্রতিমন্ত্রী বলেন,‘ফুটবলকে কেন্দ্র করে মানুষের যে প্রত্যাশা, সেটা পূরণ করা জরুরি। সেই প্রত্যাশা পূরণের জন্য সরকার, আমি ও ফুটবল ফেডারেশন কাজ করছি। সার্বিক সব বিশ্লেষণ করে আগামী ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাব। যার হাত ধরে ফুটবল এগিয়ে যাবে ও প্রত্যাশিত ফল আসবে।’

ক্রিস কোলম্যান ও তার কোচিং স্টাফের পেছনে প্রতি মাসে ব্যয় করতে হবে অর্ধ কোটি টাকার মতো। বাংলাদেশের ফুটবলে অবকাঠামো, ক্লাব ও জেলা পর্যায়ে সর্বত্র সংকট রয়েছে। এত সীমাবদ্ধতার মধ্যেও অনেক দামী কোচ এনে ফুটবলের প্রকৃত উন্নয়ন সম্ভব ও বাস্তববাদী সিদ্ধান্ত কি না এটা আলোচনা চলছে ফুটবলাঙ্গনে। পাশাপাশি ক্রিস কোলম্যানের সাথে সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য কোচদের ব্যয় অনেকটাই কম এবং বাফুফের আয়ত্ত্বের তেমন বাইরে নয়।

ক্রিস কোলম্যান ও তার কোচিং স্টাফের পেছনে প্রতি মাসে ব্যয় করতে হবে অর্ধ কোটি টাকার মতো। বাংলাদেশের ফুটবলে অবকাঠামো, ক্লাব ও জেলা পর্যায়ে সর্বত্র সংকট রয়েছে। এত সীমাবদ্ধতার মধ্যেও অনেক দামী কোচ এনে ফুটবলের প্রকৃত উন্নয়ন সম্ভব ও বাস্তববাদী সিদ্ধান্ত কি না এটা আলোচনা চলছে ফুটবলাঙ্গনে।

এই বিষয়ে মন্ত্রী সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা রয়েছে। ৮০ দিনের মতো আমাদের সরকার কাজ করছে। খেলা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করি সেটা আপনাদের দেওয়া হয়েছে। খেলাধুলা এমন একটা জায়গা কোনো কিছু রাতারাতি পরিবর্তন হয়ে যাবে না। যেটা আলোচনা হচ্ছে অনেক ব্যয়বহুল কোচ বা তাকে এনে আমরা কতটুকু বেনিফিট পাব বা আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়, রাতারাতি কখনো সব কিছু পরিবর্তন সম্ভব নয়। যে কোনো কোচকে নির্ধারিত সময় দেওয়া উচিত। এরপর তার কাছে নির্ধারিত ফলাফল প্রত্যাশা করতে পারি। সামনে যিনি কোচ হবেন তাকেও সময় দিতে হবে। আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করছি। দুই একটি দিন অপেক্ষা করেন এরপরই আপনারা জানতে পারবেন।'

ক্রিস কোলম্যান ও তার কোচিং স্টাফের পেছনে মাসে অর্ধ কোটি টাকা ব্যয়ের অর্ধেক বাফুফে আর বাকি অর্ধেক মন্ত্রণালয়কে বহন করতে হবে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রিস কোলম্যানের ব্যাপারে ইতিবাচক। তবে দুই বছরে তার জন্য যে পরিমাণ ব্যয় এর বিপরীতে বাংলাদেশের ম্যাচ ও আগামী দুই বছরের সূচিও তিনি বিবেচনা করছেন। দুই বছরের চুক্তি করলে সেই অর্থ সংস্থানও নিশ্চিত করতে হবে মন্ত্রণালয়কে। তাই বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও খানিকটা আলাপ করার পরিকল্পনা রয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর। এর মধ্যে অবশ্য বাফুফেকে কোলম্যানের সাথে আলাপ চালিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে। কোনো কারণে কোলম্যান না হলে দ্বিতীয় বিকল্প হিসেবে অন্য কেউ হতে পারেন সংক্ষিপ্ত তালিকা থেকে। সেক্ষেত্রে জার্মান ব্রেন্ড স্টোকস হওয়ার সম্ভাবনা বেশি।

তাকে এনে আমরা কতটুকু বেনিফিট পাব বা আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়, রাতারাতি কখনো সব কিছু পরিবর্তন সম্ভব নয়। যে কোনো কোচকে নির্ধারিত সময় দেওয়া উচিত। এরপর তার কাছে নির্ধারিত ফলাফল প্রত্যাশা করতে পারি। সামনে যিনি কোচ হবেন তাকেও সময় দিতে হবে। আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করছি।

আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পরপরই ক্রীড়া ভাতা কার্ড প্রদান করেছেন। ইতোমধ্যে ৩০০ ক্রীড়াবিদ এক লাখ টাকা করে ভাতা পাচ্ছেন। আরও দুইশ জন পরবর্তী অর্থ বছরে যুক্ত হবেন। এখন প্রতি মাসে যদি ফুটবল কোচের জন্য ২০-২৫ লাখ টাকা দিতে হয় যা বছরে তিন কোটির কাছাকাছি।

আগামী বাজেটে ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়াঙ্গনের বাজেট কেমন হচ্ছে এমন প্রশ্নের উত্তরে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'বর্তমান বাজেট একেবারে অপ্রতুল। আমাদের যে কর্মপরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে হলে বাজেট প্রয়োজন। আমাদের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে বাজেট নিয়ে ভাবতে হবে। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আশা করছি ক্রীড়াঙ্গনে পরিকল্পনা বাস্তবায়নে বাজেট বাস্তবায়িত হবে।'

আমার বার্তা/জেএইচ

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের শেষবারের মতো পরখ করে নিতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফ্রান্সের প্যারিসের একটি কোর্টে মামলা করলেন সাবেক উয়েফা প্রেসিডেন্ট মিশেল

মেসি–জাদুতে বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা

শুরুর একদম শেষ দোরগোড়ায় দাঁড়িয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ। বিশ্বমঞ্চের আসল লড়াইয়ে নামার আগে নিজেদের শেষবারের

অস্ট্রেলিয়াকে হারানোর পর অভিষেক ম্যাচের অনুভূতি মোসাদ্দেকের

এলাম, দেখলাম, জয় করলাম—মোসাদ্দেক হোসেন সৈকতের কাছে আজ ব্যাপারটা এমনই। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ না
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহী জার্মানি

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে সংবর্ধণা

অনিয়মিত অভিবাসনে জিরো টলারেন্স নীতি বাংলাদেশের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

বিরোধী দলের এলাকাতেও সমান গুরুত্বে উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি

নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু-আহত হলে ১০ লাখ পর্যন্ত অনুদান দেবে ইসি

৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২