ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা ফ্রান্সের, বাদ রিয়াল তারকা

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৬, ০৯:২৮

২০২৬ ফুটবল বিশ্বকাপের আর মাত্র ২৫ দিন বাকি। এদিকে সবার আগে চূড়ান্ত দল ঘোষণা করেছে গত দুই আসরের ফাইনালিস্ট ফান্স। তবে এবার রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে দল থেকে বাদ দিয়েছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

বৃহস্পতিবার (১৪ মে) সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন এই ২০১৮ বিশ্বকাপজয়ী।

মাত্র মাস দেড়েক আগে ফ্রান্সের সবশেষ ম্যাচেও খেলেছিলেন কামাভিঙ্গা। তবে ইনজুরি ও অনিয়মিত খেলার কারণে এবার বিশ্বকাপ দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের।

দেশম বলেন, কঠিন একটি মৌসুম কাটিয়েছে সে। চোটের কারণে খুব বেশি খেলতে পারেনি। এখনও সে তরুণ এবং আমাকে দলের ভারসাম্য নিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আজ রাতে তার হতাশাটা আমি বুঝতে পারছি।

ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলেছেন কামাভিঙ্গা। গত মৌসুমে একাধিক চোটে পড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৩৫ ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। চলতি মৌসুমেও ক্লাবের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৪১ ম্যাচ।

এদিকে দলে জায়গা হয়নি কোলো মুয়ানি ও গোলরক্ষক লুকার শেভালিয়ারও। এছাড়া বাদ পড়েছেন ক্রিস্টোফার এনকুনকু, কিংসলে কোমান ও হুগো একিটিকে। অ্যাকিলিস টেন্ডনে চোটের কারণে মাঠের বাইরে আছেন একিটিকে।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

ফ্রান্সের বিশ্বকাপ দল

গোলকিপার: মাইক ম্যাগনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা

ডিফেন্ডার: লুকাস ডিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, ম্যাক্সেন্স লাখোয়া, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো

মিডফিল্ডার: এনগোলো কন্তে, মানু কোনে, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চুয়ামেনি, জায়ার-এমেরি

ফরোয়ার্ড: ম্যাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, ডিজায়ার দুয়ে, জিন-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।

আমার বার্তা/জেএইচ

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের শেষবারের মতো পরখ করে নিতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফ্রান্সের প্যারিসের একটি কোর্টে মামলা করলেন সাবেক উয়েফা প্রেসিডেন্ট মিশেল

মেসি–জাদুতে বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা

শুরুর একদম শেষ দোরগোড়ায় দাঁড়িয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ। বিশ্বমঞ্চের আসল লড়াইয়ে নামার আগে নিজেদের শেষবারের

অস্ট্রেলিয়াকে হারানোর পর অভিষেক ম্যাচের অনুভূতি মোসাদ্দেকের

এলাম, দেখলাম, জয় করলাম—মোসাদ্দেক হোসেন সৈকতের কাছে আজ ব্যাপারটা এমনই। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ না
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহী জার্মানি

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে সংবর্ধণা

অনিয়মিত অভিবাসনে জিরো টলারেন্স নীতি বাংলাদেশের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

বিরোধী দলের এলাকাতেও সমান গুরুত্বে উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি

নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু-আহত হলে ১০ লাখ পর্যন্ত অনুদান দেবে ইসি

৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২