ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘বাজেটের আকার বৃদ্ধি না করে কোয়ালিটির দিকে তাকানো উচিত’

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৬, ০৯:৫৬

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাজেটের আকার বৃদ্ধির দিকে না তাকিয়ে সরকারের উচিত কোয়ালিটির দিকে তাকানো।

গতকাল (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড থটস কর্তৃক আয়োজিত ‘২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলাপ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, বাজেটের আকার বৃদ্ধির দিকে না তাকিয়ে সরকারের উচিত কোয়ালিটির দিকে তাকানো। জিডিপির প্রবৃদ্ধির চেয়ে সরকারের লক্ষ্য হওয়া উচিত উন্নয়ন প্রকল্পে লিকেজ বন্ধ করা। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রচুর লিকেজ রয়েছে। সক্ষমতা ছাড়া যদি বাজেটের আকার, এডিপির আকার বাড়ানো হয় তাহলে লিকেজ আরো বাড়বে। বাজেট কিংবা এডিপির আকার বাড়িয়ে সরকার হয়তো বলবে আমাদের সময় এগুলোর আকার বেড়েছে, এটা একটা রাজনৈতিক বক্তব্য ছাড়া কিছু নয়।

তিনি বলেন, আমাদের মূল্যস্ফীতি ইতোমধ্যে ৯ শতাংশের উপরে রয়েছে। সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। মূল্যস্ফীতি ও সুদের হার কমানো সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিতে গুরুত্ব দিয়ে বাংলাদেশের বাস্তবতায় শ্রমঘন শিল্পে বিনিয়োগের বিষয়টি বিবেচনা করতে হবে। দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষাখাতে দ্রুততার সাথে সংস্কার করতে হবে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পাচ্ছে না। কৃষকরা যাতে তাদের পণ্যের ন্যায্যমূল্য পায় এবং প্রান্তিক চাষীরা যেন দেউলিয়া হয়ে না যায় সে ব্যাপারে সরকারের পলিসি থাকতে হবে।

তিনি আরও বলেন, বিগত শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতির জন্য মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু কর্মসংস্থান হয়নি। কর্মসংস্থান তৈরির কাজ বেসরকারি খাতের, সরকারের কাজ নয়। সরকারি চাকরি দেশের জন্য ভালো খবর নয়। এতে সরকারের ব্যয় বেড়ে যায়।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে উৎপাদনমুখী বিনিয়োগ বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ সুবিধা, কৃষি ও স্বাস্থ্য খাতে কার্যকর সহায়তা এবং দুর্নীতি প্রতিরোধে জবাবদিহিতা জোরদার করা জরুরি।

বক্তব্যে নর্থসাউথ ইউনিভার্সিটির এসবিই বিভাগের ডিন অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম বলেন, স্বাধীনতার পর থেকে বাজেটের আকার প্রায় এক হাজার গুণ বেড়ে বর্তমানে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকায় পৌঁছালেও শাসনব্যবস্থার দুর্বলতা, দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক ক্ষয়ের কারণে অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানো যায়নি। বিশ্লেষণ অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের অর্থনীতি মন্থর প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ, ব্যাংকিং খাতের দুর্বলতা ও বিনিয়োগকারীদের আস্থার ঘাটতিতে ভুগেছে। ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ থেকে ৪ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। এই মন্দা কেবল সাময়িক নয়, বরং কাঠামোগত। ব্যবসায়িক আস্থা, বেসরকারি বিনিয়োগ, রপ্তানি প্রতিযোগিতা ও কর্মসংস্থান সবই নির্ভর করছে শাসনব্যবস্থার মান ও প্রতিষ্ঠানিক কার্যকারিতার ওপর।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌম ঋণ বর্তমানে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। এর সুদ ও মূল পরিশোধ বাবদ বার্ষিক ব্যয়ই প্রায় দুই লাখ ১৬ হাজার কোটি টাকা। ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ডিসেম্বর ২০২৫-এ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৬০ শতাংশে। বাংলাদেশ ব্যাংকের শিথিল পুনঃতফসিল নীতির কারণে এই হার কিছুটা কমলেও পাঁচটি ব্যাংকের খেলাপি ঋণের হার ৯০ শতাংশের ওপরে। নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা আরও নাজুক। দেশের কর-জিডিপি অনুপাত মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার মধ্যেও সর্বনিম্ন।

তিনি বলেন, সমস্যা করের হারে নয়, বরং করের ভিত্তি সংকীর্ণ হওয়ায়। অর্থনীতির বড় একটি অংশ এখনো অনানুষ্ঠানিক খাতে রয়ে গেছে। ফলে বিদ্যমান করদাতাদের ওপর বারবার করের বোঝা চাপানো হচ্ছে, যা ন্যায়সঙ্গতও নয়, অর্থনৈতিকভাবেও বুদ্ধিমানের কাজ নয়। করের আওতা বাড়াতে হবে ডিজিটাল আর্থিক লেনদেন, ই-ফাইলিং, ই-ভ্যাট ব্যবস্থা জোরদার এবং তথ্য সংযোগের মাধ্যমে। একই সঙ্গে পরোক্ষ করের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ কর, সম্পত্তি কর ও অবৈধ সম্পদের ওপর কর আরোপের সুপারিশ করা হয়েছে। ভ্যাটের মতো পরোক্ষ কর আয় নির্বিশেষে সবার ওপর সমান চাপ ফেলে, যা রাজস্ব ন্যায়বিচারের পরিপন্থি।

বৈঠকে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ মিজানুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক ও শিক্ষাবিদ কর্নেল (অব.) আশরাফ আল দীন, নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ প্রমুখ।

আমার বার্তা/জেএইচ

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

দেশের বাজারে আরও এক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

এবার দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড

ঈদ শেষে বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

ঈদুল আজহার ছুটির পর রাজধানীর বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি অনেকটাই কমেছে, তবে সবজির দামে

পুঁজিবাজারকে উদীয়মান বাজারে রূপান্তরের ঘোষণা বিএসইসি চেয়ারম্যানের

শেয়ারবাজারে ইনসাইডার ট্রেডিং কিংবা অন্যান্য কারসাজি দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহে পৃথক বাজেটের আহ্বান

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯