ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে অপ্রিয় রাষ্ট্র এখন ইসরায়েল

বৈশ্বিক ভাবমূর্তিতে বড় ধস যুক্তরাষ্ট্রেরও
আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৬, ০৯:৩৩

বিশ্ব রাজনীতির মানচিত্রে সামরিক শক্তি, কূটনৈতিক প্রভাব কিংবা অর্থনৈতিক ক্ষমতার বাইরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আন্তর্জাতিক জনমত। আর সেই জনমতের বিচারে চলতি বছর বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা রাষ্ট্রের তকমা পেয়েছে ইসরায়েল। একই সঙ্গে বৈশ্বিক গ্রহণযোগ্যতায় বড় ধস নেমেছে যুক্তরাষ্ট্রেরও।

আন্তর্জাতিক গবেষণা ও ডেটা প্রতিষ্ঠান নিরা ডেটা প্রকাশিত ‘গ্লোবাল কান্ট্রি পারসেপশনস ২০২৬’ জরিপে উঠে এসেছে এ তথ্য। বিশ্বের ১২৯টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থাকে ঘিরে ৪৬ হাজার ৬৬৭ জনের মতামতের ভিত্তিতে সূচকটি তৈরি করা হয়েছে।

জরিপ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা পাঁচ দেশের তালিকায় শীর্ষে রয়েছে ইসরায়েল। এর পর রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে, সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তি থাকা দেশগুলোর মধ্যে রয়েছে– সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালি।

বিশ্লেষকদের মতে, গাজায় দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি নির্বিচার হামলা, ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতি, অনাহার পরিস্থিতি এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জনমতে।

জরিপে আরও দেখা গেছে, বৈশ্বিক গ্রহণযোগ্যতার দিক থেকে যুক্তরাষ্ট্রও বড় ধরনের সংকটে পড়েছে। মাত্র দুই বছরে দেশটির নেট রেটিং ২০২৪ সালের প্লাস ২২ শতাংশ থেকে কমে ২০২৬ সালে মাইনাস ১৬ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ, দুই বছরে ৩৮ পয়েন্ট কমে গেছে দেশটির রেটিং। জনপ্রিয়তার বিচারে যুক্তরাষ্ট্র এখন রাশিয়া ও চীনেরও নিচে অবস্থান করছে।

বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতিকে ঘিরে বাড়তে থাকা বৈশ্বিক অসন্তোষই এ অবস্থার বড় কারণ। ন্যাটো মিত্রদের সঙ্গে টানাপোড়েন, আগ্রাসী শুল্কনীতি, গ্রিনল্যান্ড নিয়ে বিতর্কিত বক্তব্য, ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ভূমিকা আন্তর্জাতিক জনমতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

জরিপের ফলাফল বলছে, সামরিক শক্তি ও রাজনৈতিক প্রভাব থাকলেও বিশ্বজুড়ে জনমতের আদালতে এখন কঠিন সময় পার করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশেষ করে গাজা যুদ্ধের পর আন্তর্জাতিক জনগণের চোখে দুই দেশের ভাবমূর্তিতে যে বড় পরিবর্তন এসেছে, সেটিই এবার সংখ্যায় প্রকাশ পেল। একসময় পশ্চিমা বিশ্বে কৌশলগত মিত্র হিসেবে শক্ত অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন আন্তর্জাতিক জনমতের বড় অংশের চোখে বিতর্ক ও অস্থিরতার প্রতীক হয়ে উঠেছে। খবর নিরা ডেটা ও মিডল ইস্ট মনিটরের।

আমার বার্তা/জেএইচ

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর-মন্তরে পরীক্ষা দুর্নীতি ও প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছে ইরান। তবে দেশটির সামনে এখন আরেকটি

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে

ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির: পুতিন

রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধে ভ্লাদিমির পুতিকে খোলা চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খোলা চিঠিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহে পৃথক বাজেটের আহ্বান

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯