ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৬, ১৫:০৩

বরিশালে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীতে ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরে এ হত্যাকাণ্ড হয়।

নিহতের নাম বাবু শিকদার (৩০)। তিনি পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে। পরিবারের ভাষ্য, ওই এলাকার কিশোর গ্যাং গ্রুপের মধুর নেতৃত্বে বাবু শিকদারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।

বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বলেন, কিশোর গ্যাং চক্রের হামলায় বাবু নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনার সঙ্গে মাদক সংক্রান্ত বিরোধ থাকতে পারে। পুলিশ দু’জনকে আটক করেছে।

নিহতের ভাই নাঈম শিকদার জানান, তার ভাইয়ের কাছে মধু চাঁদা চেয়ে আসছিল। এ নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার ভোরে বাবু নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। পলাশপুরের তিন রাস্তার মোড় পার হওয়ার সময় সন্ত্রাসীরা হামলা করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে কালা শহীদ ও মন্টু সিয়াম নামে দুই হামলাকারীকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। বাবু শিকদারকে সেখান থেকে উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমার বার্তা/জেএইচ

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে সংবর্ধণা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও এলাকাবাসীর পক্ষ

জামালপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা করাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে।

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

ময়মনসিংহের আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে।

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।  বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইন-কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

১১ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহী জার্মানি

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে সংবর্ধণা

অনিয়মিত অভিবাসনে জিরো টলারেন্স নীতি বাংলাদেশের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

বিরোধী দলের এলাকাতেও সমান গুরুত্বে উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি

নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু-আহত হলে ১০ লাখ পর্যন্ত অনুদান দেবে ইসি

৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩