ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাসপাতালে ঢুকে স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামী পলাতক

আমার বার্তা অনলাইন:
০৯ জানুয়ারি ২০২৬, ১৮:০৩

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত নার্সকে গলায় ছুরিকাঘাতে আহতের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আহত নার্সকে ওই হাসপাতালেই মুমূর্ষু অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার।

আহত নার্স পার্শ্ববর্তী উপজেলা আটঘরিয়ার কুষ্টিয়া পাড়ার শাহজাহান আলীর মেয়ে সুলতানা জাহান ডলি। তিনি বর্তমানে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত স্বামী চাটমোহরের মল্লিক বায়েন এলাকার নুর মোহাম্মদের ছেলে আমিরুল ইসলাম।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ইনডোরে নাইট ডিউটি করছিলেন নার্স ডলি। ডিউটি শেষ হবার একটু আগে পৌনে ৮টার দিকে স্বামী আমিরুল এসে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়ায়। এর এক পর্যায়ে আমিরুল ছুরি দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে আহত নার্স ডলিকে সেলাই শেষে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, ওই নার্সকে আমাদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। গলায় আঘাত লেগেছে এবং সেলাই পড়েছে। আমরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। ঘটনাটি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। হাসপাতালের ভেতরে এ ধরনের ঘটনার বিচার হওয়া উচিত।

ওসি মো. গোলাম সারওয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। স্বামী-স্ত্রীর কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই স্বামীর সঙ্গে আহত নার্সের সাংসারিক জীবনে দীর্ঘ সময় ধরেই ঝামেলা চলছিল। এরই অংশ আজকের ঘটনা। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এল/এমই

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) নামে

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

বরিশালে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ পরিবারের শেষ সদস্যটিও মারা গেছেন। শুক্রবার

দাউদকান্দি সেতুতে কাভার্ড ভ্যান বিকল, মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজট

কুমিল্লার দাউদকান্দি সেতু এলাকায় একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু