ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বহিষ্কারের ঝুঁকি উপেক্ষা করে নবীনগরে ভোটের মাঠে তাপস

আমার বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬, ১০:৫৮

বিএনপির দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেই ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নির্বাচনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কাজী নাজমুল হোসেন তাপস। দল থেকে বহিষ্কারের হুমকি থাকলেও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি নির্বাচনে থাকার সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানান।

দলীয় মনোনয়ন না পেলেও তাপস স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন। তিনি জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। অপরদিকে, এই আসনে বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মান্নান।

দলীয় সূত্র জানায়, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য কাজী নাজমুল হোসেন তাপসকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই অনুরোধে সাড়া দেননি। বিএনপির নির্বাহী কমিটির এক সদস্য জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে এসব চাপ উপেক্ষা করে নিজের অবস্থানে অনড় রয়েছেন তাপস। তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থনই তাকে নির্বাচনের মাঠে ধরে রেখেছে। নবীনগরের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণই শেষ কথা বলবে এবং তিনি বিশ্বাস করেন, ভোটাররা তাকে হতাশ করবেন না।

এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এই আসনে প্রার্থী তালিকায় কিছু পরিবর্তন এসেছে। মোট ১০ জন প্রার্থীর মধ্য থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবদুল বাতেন এবং গণফ্রন্টের নজরুল ইসলাম ভূঁইয়া তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।

সবশেষ হিসাব অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে এবার ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। তাদের মধ্যে রয়েছে বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই এই আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার দীর্ঘ ছুটির কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন সেবা থেকে

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

খুলনার কয়রা উপজেলায় উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে একটি

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। এটি কোনোভাবেই দলীয়কৃত হবে না বলে মন্তব্য করেছেন

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অগ্নিকান্ড বিষয়ক মহরা,র‍্যালী ও আলোচনা সভা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু