ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বগুড়ায় ভোটাধিকার প্রয়োগে নিবন্ধন করেছে ৭৮ কারাবন্দি

আমার বার্তা অনলাইন:
২১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলা কারাগার থেকে এবার ৭৮ জন কারাবন্দি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, প্রায় দুই হাজার কারাবন্দির মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) পদ্ধতির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের লক্ষে ৮৭ জন কারাবন্দি নিবন্ধনের প্রস্তুতি নেন। তবে জাতীয় পরিচয়পত্রে ত্রুটি, জামিনপ্রাপ্তি এবং অন্য কারাগারে স্থানান্তরের কারণে বর্তমানে নিবন্ধনভুক্ত কারাবন্দির সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে।

বগুড়া জেলা কারাগারের অতিরিক্ত জেলার নূরুল মুবীন বলেন, কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে সেন্ট্রাল মাইকের মাধ্যমে নিয়মিত ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে গিয়ে কারাবন্দিদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। এতে যারা ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন, তাদের তালিকা প্রস্তুত করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, মোট ৮৭ জন কারাবন্দি নিবন্ধনে আগ্রহী হলেও সাতজনের জাতীয় পরিচয়পত্রে ত্রুটি থাকায় তাদের নিবন্ধন সম্ভব হয়নি। পরে ৮০ জনের নিবন্ধন সম্পন্ন হলেও এর মধ্যে একজন জামিনপ্রাপ্ত হন এবং অপর একজনকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়। ফলে বগুড়া জেলা কারাগার থেকে এবার মোট ৭৮ জন কারাবন্দি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে সাতজন নারী কারাবন্দি রয়েছেন।

জেলার নূরুল মুবীন আরও জানান, বুধবার (২১ জানুয়ারি) দুপুর পর্যন্ত বগুড়া জেলা কারাগারে মোট কারাবন্দির সংখ্যা ছিল ১ হাজার ৯৭৫ জন।

তিনি বলেন, এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য ৪৫ জন কারা কর্মকর্তা ও কর্মচারীও নিবন্ধন করেছেন। এসব ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে গ্রহণ করা হবে এবং পরবর্তীতে ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠানো হবে।

প্রসঙ্গত, নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) পদ্ধতির মাধ্যমে জেলখানা বা আইনি হেফাজতে আটক থাকা ভোটাররা এবার জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

আমার বার্তা/এল/এমই

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) নামে

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

বরিশালে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ পরিবারের শেষ সদস্যটিও মারা গেছেন। শুক্রবার

দাউদকান্দি সেতুতে কাভার্ড ভ্যান বিকল, মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজট

কুমিল্লার দাউদকান্দি সেতু এলাকায় একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু