ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির

আমার বার্তা অনলাইন:
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩২
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

একজন সাধারণ নাগরিক অপরাধ করলে যে শাস্তি ভোগ করতে হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালে তার ক্ষেত্রেও সমান শাস্তি কার্যকর করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‌‘সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তি দেওয়া হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালেও তার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম থাকবে না। আমরা চাই, এই ন্যায্য বিচার ব্যবস্থা পুরো বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। এই বিচার সবার জন্য প্রযোজ্য হবে—মুসলিম, হিন্দু, খ্রিস্টানসহ দেশের সব ধর্মের মানুষের জন্য।’

তিনি বলেন, ‘যখন এমন ন্যায্য বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তখন আর কাউকে চাঁদাবাজির শিকার হতে দেওয়া হবে না। চাঁদাবাজির সব পথ বন্ধ হয়ে যাবে। যারা চাঁদাবাজ, তাদের ধরিয়ে এনে কাজে নিয়োজিত করা হবে। তারা সেইদিন দেশ গড়ার কাজে অংশ নেবেন। বর্তমানে যারা দুর্নীতিতে জড়িত, তাদেরও আর দুর্নীতি করার সুযোগ থাকবে না।’

জামায়াত আমির আরও বলেন, ‘দেশের র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তবে সবাই এক রকম নয়। এখনই নিয়ত করে ফেলুন—প্রয়োজনে নিজের জীবন দেবো কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও কাউকে দেবো না।’

তিনি বলেন, ‘মানুষ গত ৫৪ বছর ধরে শাসন-অশাসনের চক্র দেখে এসেছে। এসব দেখতে দেখতে জনগণ এখন ক্লান্ত। তাই বর্তমানে সবাই পরিবর্তন চায়। পুরোনো, পচা রাজনৈতিক ধাঁচ আর কেউ দেখতে চায় না।’

আমার বার্তা/এমই

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

টানা ১০ দিন একটানা বাড়ার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে, যা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

বিহারি বাদল নাম। বাস জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। ময়মনসিংহের ভালুকা

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আপন চাচা-ভাতিজা।   শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

একতরফা শুল্কের নিন্দা, মধ্যপ্রাচ্যে শান্তির প্রত্যাশা

১৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান