ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

আমার বার্তা অনলাইন:
০৯ মে ২০২৬, ১২:৫৩

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা। দাম কম থাকায় স্বস্তি নিয়ে কেনাকাটা করতে পারছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পর্যাপ্ত মসলা আমদানি হওয়ায় গত বছরের তুলনায় এবার প্রায় সব ধরনের মসলার দাম কম।

শনিবার (৯ মে) সকালে হিলির মসলা বাজার ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা বাজারে আসতে শুরু করেছেন। বিশেষ করে এলাচ, জিরা, গোলমরিচ, লবঙ্গসহ বিভিন্ন মসলার চাহিদা বেড়েছে।

মসলা বাজার সংশ্লিষ্টরা জানান, গত কোরবানি ঈদে সাদা এলাচ প্রকারভেদে প্রতিকেজি ৫৫০০ থেকে ৫৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪২০০ থেকে ৪৫০০ টাকায়। কালো এলাচের দামও কমেছে। আগে ৩ হাজার টাকায় বিক্রি হওয়া এই এলাচ এখন প্রকারভেদে বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়।

এ ছাড়া, ১৮০০ টাকার লবঙ্গ দাম কমে এখন ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। গোলমরিচ বিক্রি হচ্ছে ১২০০ টাকায় এবং জিরার দাম কেজিতে ৬৩০ টাকা থেকে কমে বর্তমানে ৫৭০ টাকায় নেমে এসেছে।

জয়পুরহাট থেকে আসা ক্রেতা আরিফুল হক বলেন, “হিলি বন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের মসলা আমদানি হয়। তাই এখানকার বাজারে দাম তুলনামূলক কম পাওয়া যায়। প্রতি কোরবানির ঈদেই আমরা এখান থেকে মসলা কিনে নিয়ে যাই।”

স্থানীয় ক্রেতা লুৎফর রহমান বলেন, “গত বছরের তুলনায় এবার মসলার দাম অনেকটাই কম। সাদা এলাচ কেজিতে প্রায় এক হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে। জিরার দামও কমেছে। এতে আমাদের মতো সাধারণ ক্রেতারা উপকৃত হচ্ছে।”

হিলি রকমারী মসলা ঘরের মালিক শাওন আহমেদ জানান, ভারত থেকে নিয়মিত মসলা আমদানি হওয়ায় বাজার স্থিতিশীল রয়েছে। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা বাজারে আসছেন। বর্তমানে বেচাকেনাও ভালো হচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসবে, বিক্রি আরো বাড়বে এমনটি আশা করছেন তারা।

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছেন ট্রাকচালক

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

পাবনার ঈশ্বরদী ইপিজেডে প্রধান ফটকে তালা দিয়ে পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ ও

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কলেজছা্ত্রসহ দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র

জনপ্রিয় নয়, বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আইনমন্ত্রীর

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ