ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মধুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
২০ মে ২০২৬, ১৫:০৮

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোরহান আলী।

সকালে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে প্রধান অতিথি পৌঁছালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বোরহান আলী তাকে স্বাগত জানান। প্রধান অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথি বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন- সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আরও আধুনিক, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা-দুর্যোগে তারা সবার পাশে সবার আগে উপস্থিত হন এবং জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। এজন্য মানুষ তাদের দুঃসময়ের বন্ধু মনে করে। এই ধারা অব্যাহত থাকলে তারা আরও বেশি জনআস্থার জায়গা তৈরি করতে পারবেন।

বিশেষ অতিথি ওসি (তদন্ত) আনোয়ার হোসেন তার বক্তব্যে একই ধরনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিসের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয় উদ্বোধনের পাশাপাশি ২০ থেকে ২২ মে পর্যন্ত তিন দিনব্যাপী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মধুপুরেও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মুহিদুল ইসলাম।

আমার বার্তা/ মো. নাজমুল হক/এমই

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

সাভারে আল-মুসলিম গ্রুপের তিনটি পোশাক কারখানায় ১৮৬৪ জন পোশাক শ্রমিককে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। এ

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

লক্ষীপুরের রামগতিতে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকাসহ

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কৃষি শিল্পের উন্নয়ন, সৃজনশীল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহে পৃথক বাজেটের আহ্বান

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯