ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাটে জায়গা না পাওয়ার ভয়ে আগেই গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা

আমার বার্তা অনলাইন:
২০ মে ২০২৬, ১৫:১৬

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ঈদকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির পশুর অস্থায়ী হাটগুলোর প্রস্তুতিও প্রায় শেষ। মোট পাঁচ দিন নির্ধারিত অস্থায়ী হাটগুলোতে পশু কেনা-বেচা হওয়ার কথা থাকলেও আগে থেকেই ব্যবসায়ীরা পশু নিয়ে আসছেন। এরইমধ্যে অনেক পশুর হাটে জায়গা দখলে নিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (২০ মে) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে গিয়ে বেশ কয়েকজন গরুর ব্যবসায়ীকে অবস্থান নিতে দেখা গেছে। তারা এই হাটে এরইমধ্যে শতাধিক গরু নিয়ে স্থান দখল করেছেন।

সরেজমিনে দেখা যায়, কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন অস্থায়ী পশুর হাটে এক একজন খামারি সর্বনিম্ন ১০টি থেকে ৩০টি পর্যন্ত গরু নিয়ে এসেছেন। এই হাটে এখন পর্যন্ত যারা এসেছেন, তারা সবাই কুষ্টিয়া থেকে গরু নিয়ে এসেছেন। তবে, এই হাটে এখনো ছাগল কিংবা অন্য পশু নিয়ে অগ্রিম আসতে দেখা যায়নি কাউকে।

কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসা ব্যবসায়ীদের মধ্যে একজন মো. শামীম। তিনি জানান, তাদের একটি টিম কুষ্টিয়া থেকে আনুমানিক ৩০০টি গরু নিয়ে ঢাকায় এসেছে। ঢাকার তিনটি বাজারে তারা এই গরুগুলো বিক্রির জন্য বিভক্ত হয়েছে। রাজধানীর উত্তরা, গাবতলী এবং কমলাপুরের অস্থায়ী হাটে গরুগুলো আনা হয়েছে।

একই জেলার দৈতলপুর উপজেলার মুন্সিগঞ্জ গ্রাম থেকে ২০টি গরু নিয়ে এসেছেন মো. লোকমান মিয়া। তিনি এই প্রতিবেদককে জানান, এই হাটে তাদের প্রত্যেক খামারি সর্বনিম্ন ১০টি থেকে ওপরে ৩০টি পর্যন্ত গরু নিয়ে এসেছে। তাদের সবগুলো গরু দেশি গৃহস্থালি জাতের গরু। হাটে জায়গা না পাওয়ার ভয়ে তারা আগেই চলে এসেছেন বলে জানান।

এছাড়া ট্রাক মালিকদের সঙ্গে পূর্ব চুক্তির জন্য তাদের আগে আসতে হয়েছে। এখনো পর্যন্ত তারা একটি গরুও বিক্রি করেননি। আগামী শুক্রবার থেকে গরু বিক্রি শুরু হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে মোট ২৬টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৩টি হাটে পশু বিক্রি হবে। ঈদুল আজহার ঘোষিত দিনসহ পাঁচ দিন এসব হাটে পশু কেনা-বেচা হবে বলে জানিয়েছে দুই সিটি কর্পোরেশন।

আমার বার্তা/এমই

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আরো শক্তিশালী করা হবে বলে

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তুরস্ক ও বাংলাদেশের বন্ধুত্ব হলো এমন দুটি জাতির বন্ধুত্ব, যারা

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য ১০ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্রীয় ভিত্তি শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহে পৃথক বাজেটের আহ্বান

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯