ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ

আমার বার্তা অনলাইন:
২৪ মে ২০২৬, ১৬:২২

বগুড়া শহরকে যানজটমুক্ত, দখলমুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের জন্য পরিকল্পিত পুনর্বাসনের আশ্বাসও দিয়েছেন তিনি।

রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে বগুড়া সিটি কর্পোরেশনের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নবগঠিত বগুড়া সিটিকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে ফুটপাত দখলমুক্ত রাখা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মীর শাহে আলম বলেন, ফুটপাত দখলমুক্ত করা হবে, তবে হকারদের জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তাদের জন্য সন্তোষজনক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

সভায় প্রতিমন্ত্রী বগুড়ার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, বগুড়া ওয়াসা, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) এবং মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মাটিডালী থেকে বনানী পর্যন্ত এসি বাস সার্ভিস চালু, তিনটি রেলগেটে ওভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ বগুড়া রেললাইন নির্মাণ এবং একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বগুড়াসহ দেশের সব মহানগরকে আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করা হবে।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, ডিডিএলজি রাজিয়া সুলতানা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

আমার বার্তা/এমই

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

বিহারি বাদল নাম। বাস জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। ময়মনসিংহের ভালুকা

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আপন চাচা-ভাতিজা।   শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে ৪ জনের নিখোঁজের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

একতরফা শুল্কের নিন্দা, মধ্যপ্রাচ্যে শান্তির প্রত্যাশা

১৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার