ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ২১:৩৫

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে বৃষ্টির সময় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন তিন জন।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামের রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলায় নিহত তিন জন বাড়ির পাশের আমবাগানে আম কুড়ানোর সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহত তিন পরিবারের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে যান আব্দুল্লাহ।

এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার পর বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। সদর ও নাচোল উপজেলার নিহত পরিবারগুলোকেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আমার বার্তা/এমই

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

বিহারি বাদল নাম। বাস জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। ময়মনসিংহের ভালুকা

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আপন চাচা-ভাতিজা।   শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে ৪ জনের নিখোঁজের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

একতরফা শুল্কের নিন্দা, মধ্যপ্রাচ্যে শান্তির প্রত্যাশা

১৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার