ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

জমি নিয়ে বিরোধে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১৪:৫২

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত জামায়াতে ইসলামীর নেতা সম্রাট হোসেন বাপ্পা (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তার চাচা বিএনপি নেতা আব্দুল করিম আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) রাত ১২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সম্রাট হোসেন বাপ্পার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান।

মৃত সম্রাট হোসেন বাপ্পা দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এবং উপজেলার ভেলুরচক গ্রামের বাসিন্দা ছিলেন। গ্রেপ্তার আব্দুল করিম আকন্দ দুপচাঁচিয়া সদর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেলুরচক গ্রামের রফিক আকন্দ (৬৮) ও তার ছোট ভাই আব্দুল করিম আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ২৫ জুন দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল করিম আকন্দ তার সমর্থকদের নিয়ে বড় ভাই রফিক আকন্দের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে সম্রাট হোসেন বাপ্পাও হামলার শিকার হন।

এ ঘটনায় রফিক আকন্দ ও তার স্ত্রী জোসনা বেগম আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে ২৭ জুন দুপচাঁচিয়া থানায় আব্দুল করিম আকন্দসহ আটজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরে ১ জুলাই রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দাড়ালকুল গ্রাম থেকে আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রী মিথিলাকে গ্রেপ্তার করে পুলিশ।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান বলেন, একই পরিবারের দুই ভাইয়ের রাজনৈতিক পরিচয় ভিন্ন। একজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, অন্য জন জামায়াতের। তবে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত সম্রাট হোসেন বাপ্পা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

আমার বার্তা/এমই

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

টানা ১০ দিন একটানা বাড়ার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে, যা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

বিহারি বাদল নাম। বাস জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। ময়মনসিংহের ভালুকা

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আপন চাচা-ভাতিজা।   শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

একতরফা শুল্কের নিন্দা, মধ্যপ্রাচ্যে শান্তির প্রত্যাশা

১৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান