ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বিজিএমইএ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিনিয়োগ প্রশিক্ষণ দিল বিআইসিএম

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৬:০৩

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

সোমবার (১২ জানুয়ারি) বিইউএফটির মাল্টিপারপাস হলে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটির ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. আইয়ুব নবী খান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ডিস্টিংগুইশড অধ্যাপক মো. মুইনুদ্দীন খান।

প্রধান অতিথি বিইউএফটির ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. আইয়ুব নবী খান বলেন, প্রত্যেকের সঞ্চয়ের প্রবণতা থাকা প্রয়োজন। ঘর থেকেই এই প্রবণতা শুরু করতে হবে। বর্তমানের সঞ্চয় ভবিষ্যতের বিপদে বড়ো উপকারে আসে।

তিনি বলেন, ক্যাপিটাল মার্কেট বিনিয়োগের একটি উত্তম জায়গা। শিক্ষার্থীরা যেন তাদের সঞ্চয় যথাযথভাবে বিনিয়োগ করতে পারে সে লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন।

ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন বলেন, শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস এম আক্তারুজ্জামান, বিআইসিএমের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, বিইউএফটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক এ টি এম আদনান, বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক গৌরব রায় উপস্থিত ছিলেন।

বিআইসিএমর সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক গৌরব রায় বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী হুমায়রা দিবা ও সাইয়েদা মারইয়াম বিসমা।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ বিইউএফটির শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে বিআইসিএম।

আমার বার্তা/এমই

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ঈদুল ফিতরের ছুটির মধ্যেও ১৮ ও ১৯ মার্চ কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড়: ফাঁসালেন বাবা-মাকেও

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী। সরকারি কর্মকর্তা হিসেবে

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

চলতি মার্চ মাসে দেশে যুক্ত হবে তিন লাখ ৩৬ হাজার ৩৭৯ মেট্রিক টন ডিজেল। এতে

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকা

টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ

‘ইরান আগের মতো নেই’: নেতানিয়াহুর দাবি

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ: মাহমুদউল্লাহ

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

বউ বরণ নয় ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ঘরে-বাইরে চাপে ট্রাম্প

দেশের বাজারে আরেক দফা কমলো সোনার দাম

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন