ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে বড় লাফ

আমার বার্তা অনলাইন
২০ এপ্রিল ২০২৬, ১২:৩১

যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে— প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ দাবির পরই সোমবার (২০ এপ্রিল) সকালে এশিয়ার বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। খবর বিবিসির।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) ইরান ঘোষণা দেয়, তারা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ করছে এবং যে কোনো জাহাজ কাছে এলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।

বাজারে এর প্রভাব তাৎক্ষণিকভাবে পড়ে। ব্রেন্ট ক্রুডের দাম ৪.৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪.৬৬ ডলারে পৌঁছায়, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৫.৬ শতাংশ বেড়ে ৮৮.৫৫ ডলারে ওঠে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকে জ্বালানি তেলের বাজারে তীব্র অস্থিরতা চলছে।

আর্থিক সেবা প্রতিষ্ঠান এমএসটি মারকির বিশ্লেষক সাউল কাভোনিক বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের সামাজিক যোগাযোগমাধ্যম-ভিত্তিক অবস্থান পরিবর্তনের প্রভাবেই তেলের বাজারে এমন ওঠানামা হচ্ছে, বাস্তব পরিস্থিতি এখনো জটিল এবং দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।’

রোববারও হরমুজ প্রণালি বন্ধ ছিল। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে তারা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে এবং এই অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রণালি বন্ধই থাকবে।

তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৭ এপ্রিল) বলেছেন, দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই নৌ অবরোধ অব্যাহত থাকবে।

এদিকে, ট্রাম্প রোববার (১৯ এপ্রিল) জানিয়েছেন, ইরান ইস্যুতে আলোচনার জন্য তার প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন।

হোয়াইট হাউস জানায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, আপাতত আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের।

তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রায় ২৮৩ কোটি টাকা মূলধন বৃদ্ধির

চরাঞ্চলে অর্গানিক শসা-বেবি কর্ণ চাষে নেদারল্যান্ডসের সহায়তা চায় সরকার

চরাঞ্চলে অর্গানিক শসা ও বেবি কর্ণ চাষাবাদ করার সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য

ব্যবসা সহায়ক ও প্রবৃদ্ধিমুখী বাজেটের দাবি এমসিসিআই’র

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট যেন ব্যবসায়ীদের জন্য ‘শাস্তিমূলক’ না হয়ে বরং ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী’

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ২১২ টাকা

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

প্রশ্ন ফাঁস হলে কঠোর আইন প্রয়োগ, বন্ধে আইন সংশোধনের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ জন

তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইসলামী আন্দোলন

টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি

গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে তেহরানকে ঢাকার অনুরোধ

ইসলামাবাদ আলোচনায় অংশ নিতে ইরানের কড়া শর্ত

মোসাদের হয়ে গুপ্তচরগিরির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে বড় লাফ

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা

ভ্যান্সের নেতৃত্বে আবারও পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল চ্যালেঞ্জ করে রিট

বিগত সরকারগুলো ব্যাংক খালি করে রেখে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

নিয়মিত টিকা না দেয়ায় শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন