ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

আর্থিক খাত সংস্কারে উদ্যোগ নিচ্ছে সরকার, মার্চে কমেছে মূল্যস্ফীতি: অর্থমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২১ এপ্রিল ২০২৬, ১৬:৫৬

দেশের ভঙ্গুর আর্থিক খাতের সংস্কারে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে চার স্তরের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। এর আওতায় মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয়ে ২০২৮-২৯ অর্থবছরে মধ্যমেয়াদি একটি সামষ্টিক অর্থনৈতিক কাঠামো অনুমোদন করা হয়েছে। গত ১০ এপ্রিল অর্থ বিভাগে অনুষ্ঠিত কো-অর্ডিনেশন কাউন্সিল সভায় এই কৌশলপত্র চূড়ান্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে সরকারের এসব সিদ্ধান্তের বিস্তারিত তথ্য প্রকাশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংসদে অর্থমন্ত্রী বলেন, “সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় নীতি সুদহার ১০ শতাংশে ধরে রাখা হয়েছে। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে। ২০২৪ সালের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি যেখানে ১৪.১০ শতাংশে উঠেছিল, ২০২৬ সালের মার্চ মাস শেষে তা কমে ৮.২৪ শতাংশে নেমে এসেছে।’’

বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রসঙ্গে তিনি জানান, ১৫ এপ্রিল ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার; যা আইএমএফ-এর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী ৩০ হাজার ২০১ দশমিক ৭১ মিলিয়ন ডলার।

টাকার অবমূল্যায়নের কারণে আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের মূলধনে যে টান পড়েছে, তা কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংক বিশেষ সহায়তা দেবে বলেও জানান মন্ত্রী।

আর্থিক কর্মকাণ্ড গতিশীল রাখার জন্য সংকটে থাকা উৎপাদনশীল খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংক আলাদা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান তিনি ।

এছাড়াও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ‘পুঁজিবাজার সংস্কার কমিশন’ গঠন করছে সরকার। বাজার ব্যবস্থার আধুনিকায়নে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি একটি শক্তিশালী বন্ড মার্কেট তৈরির পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও জানান, ‘আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির সাথে মিল রেখে মুদ্রা সরবরাহ (এম টু) ও বেসরকারি খাতে ঋণপ্রবাহের লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করা হয়েছে এবং প্রবাসীদের বিনিয়োগ আরও সহজ করতে ‘ইনভেস্টমেন্ট গেটওয়ে’ চালু ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আমার বার্তা/এমই

ডিএসইর সক্ষমতা জানতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কার্যালয় পরিদর্শন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সক্ষমতা জানতে এক্সচেঞ্জটির কার্যালয় পরিদর্শন করেছে প্রধানমন্ত্রীর বিনিয়োগ

সৌদি থেকে এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশের পথে ‘এমটি নিনেমিয়া’

মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছে

ঋণখেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

ব্যাংক থেকে টাকা নিয়ে যারা পালিয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই টাকা উদ্ধারে

বিএসইসি–উত্তরা গ্রুপ বৈঠক: শিল্পখাতে সহযোগিতা বাড়াতে নতুন কর্মপরিকল্পনা

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান জনাব মু. আনোয়ারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুটিকয়েক ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার

কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড

‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

এসএসসির প্রথম দিনে সারাদেশে ৬ বহিষ্কার ও সাড়ে ২৫ হাজার অনুপস্থিত

সংকটে থাকা উৎপাদনশীল খাতের জন্য আলাদা কর্মপরিকল্পনা: অর্থমন্ত্রী

আর্থিক খাত সংস্কারে উদ্যোগ নিচ্ছে সরকার, মার্চে কমেছে মূল্যস্ফীতি: অর্থমন্ত্রী

ডিএসইর সক্ষমতা জানতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কার্যালয় পরিদর্শন

সৌদি থেকে এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশের পথে ‘এমটি নিনেমিয়া’

স্ত্রীর নির্বাচিত হওয়ার সমালোচনার প্রতিক্রিয়ায় যা বললেন জিল্লুর রহমান

বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

ঋণখেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

ঘোষণা ছাড়াই বাস ভাড়া বৃদ্ধি: জ্বালানি অজুহাতে নগরজুড়ে ভোগান্তি

ঐকমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না: সারা

সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত: র‍্যাব

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সরকার ব‍্যবসা করবে না, ব‍্যবসায়ীদের সহযোগিতা করবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত

চার খুনে চাঞ্চল্য: সম্পত্তি বিরোধ নাকি পারিবারিক শত্রুতা—তদন্তে পুলিশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা

তিন জেলার এসপিসহ ৫ পুলিশ সুপারকে বদলি