ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

এসএসসির প্রথম দিনে সারাদেশে ৬ বহিষ্কার ও সাড়ে ২৫ হাজার অনুপস্থিত

আমার বার্তা অনলাইন:
২১ এপ্রিল ২০২৬, ১৭:৪৬

দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ও ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯ জন পরীক্ষার্থী।

একই সঙ্গে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষাতেও ২ হাজার ৩০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, আজ (মঙ্গলবার) পরীক্ষার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা (আবশ্যিক) ১ম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভীদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ​দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডগুলোর অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। যারমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৯০ জন। এতে করে ৯টি বোর্ডে অনুপস্থিতির গড় হার দাঁড়ায় ১ দশমিক ০৫ শতাংশ।

এরমধ্যে ​ঢাকা বোর্ডে সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ৪৪৮ পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৭০২ জন অংশগ্রহণ করে। এখানে অনুপস্থিত ছিল ২ হাজার ৭৪৬ জন (গড় অনুপস্থিতি ০ দশমিক ৯৪ শতাংশ) এবং ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৪৯ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৫৮ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিত ১ দশমিক ১৮ শতাংশ)। কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৮৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪২৬ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিত ১ দশমিক ২১ শতাংশ)।

যশোর বোর্ডে অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ২৯ শতাংশ (১ হাজার ৪৪১ জন)। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৬ হাজার ৮৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিতি ০ দশমিক ৯৪ শতাংশ)।

​সিলেট বোর্ডে অনুপস্থিত ছিল ৬৭৪ জন (গড় অনুপস্থিতি ০ দশমিক ৯৬ শতাংশ) এবং বরিশাল বোর্ডে অনুপস্থিত ছিল ৯১১ জন পরীক্ষার্থী।

এছাড়া দিনাজপুর বোর্ডে অনুপস্থিতির হার ছিল ০ দশমিক ৮৩ শতাংশ এবং ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। সবশেষ ময়মনসিংহ বোর্ডে ৮০ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭৫৩ জন (গড় অনুপস্থিতি ০ দশমিক ৯৩ শতাংশ)।

এদিকে বাংলাদেশ ​মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭৪১টি কেন্দ্রে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৪ দশমিক ৪০ শতাংশ।

​আর ​কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় মোট কেন্দ্র ছিল ৬৫৩টি। মোট ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন (গড় অনুপস্থিতি ১ দশমিক ৯৩ শতাংশ)।

এর আগে, আজ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিয়েছে সারাদেশের ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।

আমার বার্তা/এমই

‘এসএসসিতে প্রশ্নফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণে থাকবে’

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশ্নপত্র

এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী সাড়ে ১৮ লাখের বেশি

দেশজুড়ে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, মানতে হবে ১৪ নির্দেশনা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা জানালেন শিক্ষামন্ত্রী

আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ থেকেও এমপি হতে চেয়েছিলেন বিএনপির মনোনয়ন পাওয়া সুবর্ণা ঠাকুর

দেড় মাসের শিশু সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি: সংসদে প্রতিমন্ত্রী

বিএনপির আমলে ব্যাংক-শেয়ারবাজার লুটপাট নিয়ে প্রশ্ন ওঠেনি: অর্থমন্ত্রী

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গুটিকয়েক ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার

কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড

‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

এসএসসির প্রথম দিনে সারাদেশে ৬ বহিষ্কার ও সাড়ে ২৫ হাজার অনুপস্থিত

সংকটে থাকা উৎপাদনশীল খাতের জন্য আলাদা কর্মপরিকল্পনা: অর্থমন্ত্রী

আর্থিক খাত সংস্কারে উদ্যোগ নিচ্ছে সরকার, মার্চে কমেছে মূল্যস্ফীতি: অর্থমন্ত্রী

ডিএসইর সক্ষমতা জানতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কার্যালয় পরিদর্শন

সৌদি থেকে এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশের পথে ‘এমটি নিনেমিয়া’

স্ত্রীর নির্বাচিত হওয়ার সমালোচনার প্রতিক্রিয়ায় যা বললেন জিল্লুর রহমান

বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

ঋণখেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

ঘোষণা ছাড়াই বাস ভাড়া বৃদ্ধি: জ্বালানি অজুহাতে নগরজুড়ে ভোগান্তি

ঐকমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না: সারা

সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত: র‍্যাব