ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

বিএনপির আমলে ব্যাংক-শেয়ারবাজার লুটপাট নিয়ে প্রশ্ন ওঠেনি: অর্থমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২১ এপ্রিল ২০২৬, ১৮:২৪
জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার কোনো সুযোগ নেই। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই আর্থিক শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। ক্ষুদ্র ইকোনোমি, ব্যাংক খাত বা শেয়ারবাজার লুটপাট নিয়েও কোনো প্রশ্ন ওঠেনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার কোনো সুযোগ নেই। যারা ব্যাংক থেকে অর্থ নিয়ে বিদেশে পালিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিদেশ থেকে অর্থ ফেরাতে বাইরের ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ২৪ ঘণ্টা ৪৬টি ব্যাংকের সেবা পাওয়া যাচ্ছে। আন্তঃব্যাংক লেনদেন ফি পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

অনলাইন প্রতারণা প্রসঙ্গে তিনি বলেন, ইউজার নেম, পাসওয়ার্ড ও ওটিপি শেয়ার করার কারণে অনেক সময় গ্রাহকের অর্থ প্রতারকদের হাতে চলে যাচ্ছে। এ বিষয়ে গ্রাহকদের আরও সচেতন হতে হবে। ব্যাংক লুটপাটের কারণে অর্থ বিদেশে চলে যাওয়ায় ক্যাপিটাল সংকট তৈরি হয়েছে, যা পুনরায় রিক্যাপিটালাইজ করে বিনিয়োগে ব্যবহার করা প্রয়োজন। বিগত সময়ে ব্যাংক ও শেয়ারবাজারে ব্যাপক লুটপাট হয়েছে।

আমার বার্তা/এমই

সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

জাতীয় সংসদের কেনাকাটায় বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যমের উন্নয়নে

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি: সংসদে প্রতিমন্ত্রী

উপজেলা পরিষদগুলোতে এখন থেকে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত

গুটিকয়েক ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার গুটিকয়েক ব্যক্তির হাতে ১৮ কোটি মানুষকে জিম্মি হতে দেবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউপি চেয়ারম্যান কে অবরুদ্ধ

সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

বনানীতে ডিএনসির অভিযানে ৪ কেজি শিশা জব্দ, পালাল মালিকপক্ষ

আ.লীগ থেকেও এমপি হতে চেয়েছিলেন বিএনপির মনোনয়ন পাওয়া সুবর্ণা ঠাকুর

দেড় মাসের শিশু সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি: সংসদে প্রতিমন্ত্রী

বিএনপির আমলে ব্যাংক-শেয়ারবাজার লুটপাট নিয়ে প্রশ্ন ওঠেনি: অর্থমন্ত্রী

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গুটিকয়েক ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার

কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড

‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

এসএসসির প্রথম দিনে সারাদেশে ৬ বহিষ্কার ও সাড়ে ২৫ হাজার অনুপস্থিত

সংকটে থাকা উৎপাদনশীল খাতের জন্য আলাদা কর্মপরিকল্পনা: অর্থমন্ত্রী

আর্থিক খাত সংস্কারে উদ্যোগ নিচ্ছে সরকার, মার্চে কমেছে মূল্যস্ফীতি: অর্থমন্ত্রী

ডিএসইর সক্ষমতা জানতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কার্যালয় পরিদর্শন

সৌদি থেকে এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশের পথে ‘এমটি নিনেমিয়া’

স্ত্রীর নির্বাচিত হওয়ার সমালোচনার প্রতিক্রিয়ায় যা বললেন জিল্লুর রহমান

বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

ঋণখেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী