ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাহবাগে লাগাতার কর্মসূচির ঘোষণা নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকদের

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১১:৩২
আপডেট  : ১০ নভেম্বর ২০২৫, ১৪:৫১

এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ের সীমাহীন দূর্নীতি এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী ডা দীপু মনি ও ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এর যোগসাজশে ১ম -১২তম নিবন্ধন সনদ ধারীদের সাথে চরম নির্লজ্জ বৈষম্য করা হয়েছে।

নিবন্ধন সনদ ধারীদের তথ্য মতে,

১)একজন এর সনদ অন্য জন ব্যবহার করে চাকরি করছেন।

২) ২লক্ষ টাকায় সনদ এবং ৬/৮ লক্ষ টাকায় চাকরি দিয়েছেন। ৬০ হাজার জাল সনদ ধারী নিয়োগ পেয়েছে। অথচ বৈধ সনদ ধারী রাস্তায় রাস্তায় ঘুরছি। এতে ৪৮ হাজার কোটি টাকা দূর্নীতি হয়েছে।

৩) এনটিআরসিএ চেয়ারম্যান ড্রাইভার জিয়ার ৫০ কোটি টাকার অবৈধ সম্পদ। সিস্টেম এনালিস্ট রাসেল কানাডায় বাড়ি গাড়ি করে কানাডায় অবস্থান করছে।

৪)দরখাস্ত করেছে একই প্রতিষ্ঠানে ২/৩ বার, যারা দরখাস্ত করেছে তাদের চাকরি না দিয়ে বলা হয়েছে যোগ্য শিক্ষক পাওয়া যায়নি। যারা আবেদন করেছে তারা কি যোগ্য নয়।

৫)আবেদনই করে নাই অথচ নরসিংদী জেলায় পলাশ থানাধীন খুদি মাহমুদ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এর শ্যালিকা রাবেয়া সুলতানা কে চাকরি দেওয়া হয়েছে।

৬) ৩৫ বছরের বেশি বয়স হলে চাকরি দেওয়া যাবে না। অথচ ৩৫ এর বেশি বয়সের ৪৪০ জনকে ৪র্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

৭)এই পরীক্ষা চাকরির সুনিশ্চিত নিয়োগের জন্য। কিন্তু তারা একাডেমিক সনদ বলে। যাহা সম্পূর্ণ অমূলক।

৮)মুখে বলে ৫৪ হাজার, প্রকৃত নিয়োগ দেয় ১২ হাজার। কখনও বলে ৮৭ হাজার, নিয়োগ দেয় ২৫ হাজার। আবার কখনও ৯৬ হাজার নিয়োগ দেয় ১৯৫৮৬ জন। শুধু অশুভংকরের ফাঁকি।

৯) ১২ জুন ২০১৮ সালের আগে যারা পাস করেছি তাদের বয়সের সীমা থাকবে না।সুপ্রিম কোর্ট রায় দিয়েছে।

১০) রিভিউ ৫৪/২১ নং মামলা দেরি করে করার জন্য মামলা খারিজ করে দিয়েছে আমাদের পক্ষে ।

১১) সংসদে শিক্ষা মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল স্যার বলেছেন ৯৯ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অথচ ২০২৪ সালে ৩১ মার্চ পর্যন্ত ১টা বিঞ্জপ্তি দিয়ে মাত্র ১৯৫৮৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এদের ৭ হাজার অন্য প্রতিষ্ঠান থেকে বদলী হয়েছে।

১২)ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বনপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সহ ৭০ জন শিক্ষক এর মধ্যে ৫০ জনের সনদই জাল।এছাড়া আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি আব্দুল আওয়ালের স্ত্রীর নিবন্ধন সনদ সহ একাডেমিক সনদও জাল।যাহা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শুধু তাই নয় ডিআইএ নির্লজ্জভাবে ভুয়া সনদধারী দের পক্ষে সাফাই গাইতে শুরু করেছে যে মানবিক বিবেচনায় তাদের নিয়োগের বৈধতা দিতে সুপারিশ করেছে। তাহলে আমাদের প্রতি এত নিষ্ঠুর কেন?

১৩)২০২৪ সালে ৩০ জুলাই সরকার জোর করে আদালত এর ঘাড়ে বন্দুক রেখে রায় সরকার পক্ষে নিয়ে নেয় ।

উপরোক্ত বিষয়গুলি নিয়ে নানান কর্মসূচি পালন করেছেন নিবন্ধনধারীরা,বিভিন্ন সময়ে সচিবদের সাথে আলোচনা করেছেন,যার প্রমান,১২ই আগষ্ট, ৪ ঠা সেপ্টেম্বর ,১৭ অক্টোবর, ২৩ ডিসেম্বর ২০২৪ এবং ১১ফেব্রুয়ারী ২০২৫ এই ৫ বার।

মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস জনাব সাব্বির আহমেদ স্যার, এনটিআরসিএ চেয়ারম্যান ও শিক্ষা উপদেষ্টার পক্ষে বরাদ হোসেন চৌধুরী স্যার ওয়াদা করেছেন, যত দ্রুত সম্ভব কাজটি সমাধানের নিমিত্তে সব রকম ব্যবস্থা নিবেন। অথচ আজও আলোর মুখ দেখেননি নিবন্ধনধারীরা। এই কারণে দায়িত্বশীল পর্যায়ের ওয়াদা অবিলম্বে প্রতিপালন করতে হবে।

এই লক্ষ্যে আমরা বৈধ সনদ ধারী দের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান নিবন্ধনধারীরা। শিক্ষকগণ আশা করেন, সেই সাক্ষাৎ এর মাধ্যমে সকল বৈষম্য দূরীকরণ ও নিয়োগের ক্ষেত্রে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তার নিরসন সম্ভব হবে ইনশাআল্লাহ ।

যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে না আসবে, ততক্ষণ পর্যন্ত ৯ নভেম্বর ২৫ ইং তারিখ থেকে শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড়েই রাত্রিযাপন সহ লাগাতার অবস্থান কর্মসূচি চলছে চলবে বলে জানিয়েছেন নিবন্ধনধারীরা।

আমার বার্তা/এল/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু