ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শূন্যপদের চাহিদা চেয়েছে এনটিআরসিএ

আলিমা আফরোজ লিমা:
১৮ নভেম্বর ২০২৫, ১৬:২৯
আপডেট  : ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৩২

বেসরকারি শিক্ষক নিবন্ধনধারীদের জন্য বড় সুখবর নিয়ে এলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

শূন্যপদের চাহিদাপত্র চেয়েছে এনটিআরসিএ।

প্রবেশ পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদের চাহিদা সংগ্রহের লক্ষ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ১৯ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে শূন্যপদের চাহিদা দাখিল করতে হবে।

এনটিআরসিএ জানিয়েছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব শূন্যপদ সৃষ্টি হয়েছে, কেবল সেগুলোর তথ্যই এবার গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানগুলো অনলাইনে চাহিদা পাঠানোর পর পরবর্তী তিন দিনের মধ্যে নির্ধারিত ফি জমা দিতে হবে।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) হলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ও পিএইচপি এর মধ্যে সমঝোতা স্মারক

মালয়েশিয়ার স্বনামধন্য ইউসিএসআই (UCSI) বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পিএইচপি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পিএইচপি মোটরস লিমিটেডের

ভিসি ভবন ঘেরাওয়ের ঘোষণা আস-সুন্নাহ হলের শিক্ষার্থীদের

বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত অযৌক্তিক শর্তসমূহের সংশোধন ও পুনর্বিন্যাস-সহ ৩ দফা দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

সরকারি স্কুলের মেধাতালিকায় ১০৭৫২১ জন, বেসরকারিতে প্রায় ২ লাখ

সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারির ফল প্রকাশ করা

ভর্তিতে স্কুল পায়নি সাড়ে ৭ লাখ শিক্ষার্থী, শূন্য থাকছে পৌনে ৯ লাখে আসন

এদিকে, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট শূন্য আসন ছিল ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। সেখানে ফাঁকাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত