ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে সময় বাড়ল

আমার বার্তা অনলাইন
১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৩

২০২৩ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এর আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে এই নিবন্ধন কার্যক্রম ২৫ নভেম্বর পর্যন্ত চলবে।

সম্প্রতি বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. মাসুদ রানা খানের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের নিবন্ধনের সময়সীমা ১৮ থেকে ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সময়সীমার পর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

এছাড়া অন্য বোর্ড থেকে টিসির মাধ্যমে ভর্তি করা শিক্ষার্থীদেরও এই সময়সীমার মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে বলেও জানানো হয়েছে। এর আগে, ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য ৭–১২ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

আমার বার্তা/জেএইচ

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মানোন্নয়ন

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাসের

শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষাকে মুখস্থনির্ভরতার গণ্ডি থেকে বের করে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও বাস্তব দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে

জ্বালানি সাশ্রয়ে আজ থেকেই বন্ধ শাবিপ্রবির অফিস কার্যক্রম

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার (৯ মার্চ) থেকেই বন্ধ থাকবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু