ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

জ্বালানি সংকটে শিক্ষা সচল রাখতে সম্মিলিত উদ্যোগ নেওয়া হচ্ছে

মাউশি মহাপরিচালক
আমার বার্তা অনলাইন:
০৮ এপ্রিল ২০২৬, ১৫:২২

বৈশ্বিক জ্বালানি সংকট ও চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের শিক্ষা কার্যক্রমে চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান।

তিনি বলেন, এই প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখা যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি রাষ্ট্রীয় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনাও জাতীয় দায়িত্ব। তবে এসংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং বিদ্যুৎ সাশ্রয়ে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনায় পরবর্তী করণীয়’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর হান্নান বলেন, এই সংকট কোনো একক দপ্তরের সিদ্ধান্তে মোকাবিলা করা সম্ভব নয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সরাসরি সম্পৃক্ত। তাই একপাক্ষিক কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে সবার মতামতের ভিত্তিতে কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, আমরা শিক্ষাবিদ ও শিক্ষকদের উদ্দেশে বলবো যেন, বর্তমান প্রেক্ষাপটে পাঠদান পদ্ধতি বা একাডেমিক ক্যালেন্ডারে এমন কোনো পরিবর্তনের সুযোগ আছে কি না, যা শিক্ষার গুণগত মান বজায় রেখেও জ্বালানি ও সময় সাশ্রয় নিশ্চিত করতে পারে, সে বিষয়ে বাস্তবধর্মী প্রস্তাবনা দিতে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান যানজট ও জ্বালানি সংকটের মধ্যে সন্তানদের যাতায়াত নিশ্চিত করা যে কতটা চ্যালেঞ্জিং, তা সরকার অনুধাবন করে। তাই শিক্ষা কার্যক্রম পরিচালনায় কোন পদ্ধতি বেশি বাস্তবসম্মত ও সুবিধাজনক, স্কুলের সময়সূচি, যাতায়াতের ধরন বা পাঠদান পদ্ধতিতে কী ধরনের সমন্বয় আনা যায়, সে বিষয়ে অভিভাবকরা মতামত জানাতে পারেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বা অন্য কোনো উদ্ভাবনী উপায়ে কীভাবে তারা এই সংকটকালীন পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে চায়, সে বিষয়ে মতামত দেওয়া গুরুত্বপূর্ণ। পরিস্থিতির চাপে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া থেমে যাক, এটি সরকার চায় না। বরং এমন একটি টেকসই কাঠামো গড়ে তুলতে চায়, যা ভবিষ্যতের যেকোনো বৈশ্বিক দুর্যোগেও শিক্ষা ব্যবস্থা সচল রাখতে সক্ষম হবে।

সেমিনারে প্রাপ্ত মতামতের ভিত্তিতে জ্বালানি সংকটকালীন সময়ে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য একটি যুগোপযোগী ও অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।

আমার বার্তা/এমই

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ব্যবসায়ীদের সুবিধা হলে বই বিক্রিকে শিল্প

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

দেশের জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল

জুলাইয়ের মধ্যে জুতা পাবেন প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী: ববি হাজ্জাজ

সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী জুলাইয়ের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের