ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

সব প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৬, ১৫:৪৯

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০২৮ সালের পর দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষক পাঠদান করবেন না। সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন কিংবা ইংরেজি মাধ্যম সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই নীতি প্রযোজ্য হবে।

সোমবার (২২ জুন) রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের মাল্টিপারপাস হলে আইইউবি এবং বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক এর যৌথ আয়োজনে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন দক্ষ শিক্ষক, যুগোপযোগী কারিকুলাম এবং শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ। শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে শিশুকে। এমন শিক্ষা নিশ্চিত করতে হবে যাতে শেখা তাদের কাছে বোঝা না হয়ে আনন্দের বিষয় হয়ে উঠে।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে কারিকুলাম পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে। এনসিটিবিকে অযাচিত প্রভাবমুক্ত রেখে পেশাগতভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করার হবে। তাছাড়া শিক্ষকের জীবনমান উন্নয়ন ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। একজন শিক্ষক যদি আর্থিক, সামাজিক ও পেশাগতভাবে সম্মানজনক জীবনযাপন করতে না পারেন, তাহলে শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন কখনোই অর্জন করা যাবে না।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ওয়ান-শিফটে রূপান্তরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই শিফটের কারণে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় ও মনোযোগ পাচ্ছে না। তাই পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ওয়ান-শিফট স্কুলে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

২০২৮ সাল থেকে প্রাথমিকের কারিকুলাম আমূল পরিবর্তন হচ্ছে: প্রতিমন্ত্রী

দেশের প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান শিক্ষাক্রম (কারিকুলাম) সংস্কার করে আগামী ২০২৮ সাল থেকে এতে আমূল পরিবর্তন

এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ও গবেষণায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা

দেশের ২২ লাখ শিক্ষার্থীর আসরে চ্যাম্পিয়ন বাকেরগঞ্জ ও সাঁথিয়া

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া উৎসব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’- সবাইকে ছাড়িয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১৯৬৯, গুজব রুখতে সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, ব্যাটিং কোচ ইমরুল কায়েস

অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

সৌদির পরিচালনায় পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল

নিষিদ্ধ আ.লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেবিসিসিআই’র সাক্ষাৎ: ইপিএ বাস্তবায়নে কমিটি গঠনের আশ্বাস

সব প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইলিশের উৎপাদন ও আকার দুটোই কমছে, সাগরে নজরদারির তাগিদ

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত দুই দেশের সরকারপ্রধান: মাহদী আমিন

ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

নারায়ণগঞ্জে অবৈধ মাটি উত্তোলনকালে ২ ড্রেজার ও বাল্কহেড জব্দ