ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরিন শিলার জন্য স্থগিত বিটিভির অনুষ্ঠান

বিনোদন ডেস্ক
১৩ জুন ২০২৫, ১৪:৪০

‘কিসের এত আন্দোলন, সুখে থাকতে ভূতে কিলায়’-গত বছরের জুলাই মাসে সারা দেশে যখন কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল, তখন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এই বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিলেন ঢাকাই সিনেমার সমালোচিত চিত্রনায়িকা শিরিন শিলা। এমন স্ট্যাটাসে সেসময় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই নায়িকা। শিলার এই স্ট্যাটাস মোটেও ভালোভাবে নেননি নেটিজেনরা। করেন কড়া প্রতিবাদ। নেটিজেনদের আক্রমণের মুখে পড়ে বাধ্য হয়ে পোস্টের কমেন্ট অপশন বন্ধ রেখেছিলেন। এরপর নেটিজেনদের তোপের মুখে পড়ে একই দিন বিকেল চারটার দিকে স্ট্যাটাসে সংযোজন আনেন শিরিন শিলা। এরপর গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূস। তবে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে আজও ক্ষমা চাননি শিরিন শিলা। বরং বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরছেন বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা যুবলীগ নেতা এনামুল হক আরমানের ঘনিষ্ঠ বান্ধবী শিরিন শিলা! এমনকি ঈদের বিটিভির ম্যাগাজিন ‘চাওয়া পাওয়া’ অনুষ্ঠানের একটি পর্বে অতিথি হয়েছিলেন। শিরিন শিলা বিটিভির অনুষ্ঠানের অতিথি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল চর্চা হয়। প্রশ্ন উঠেছিল, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে যিনি অবস্থান নিয়েছিলেন, তিনি কীভাবে রাষ্ট্রীয় সম্প্রচারে জায়গা পান? তাকে বিটিভিতে কাজের সুযোগ দিল কে বা কারা? এমন সমালোচনা নজর এড়ায়নি বিটিভি কর্তৃপক্ষের। ঈদের দিন রাতে ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার হওয়ার কথা থাকলেও শিরিন শিলা থাকায় সমালোচনা এড়াতে তা বাতিল করেন। এ তথ্য নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির গ্রন্থণার দায়িত্বে থাকা কবি আসাদ কাজল। তিনি বলেন, ‘জুয়েল আইচ এ অনুষ্ঠানে অতিথি হওয়ার কথা ছিল। কিন্তু তার ব্যস্ততার কারণে না পাওয়াতে শিরিন শিলাকে অতিথি করা হয়। আমরা আসলে অবগত ছিলাম না যে তিনি গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিলেন এবং ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে সমালোচিত হয়েছেন। বিষয়টি যখন আমাদের নজরে আসে তখন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা অনুষ্ঠানের পর্বটি বাতিলের সিদ্ধান্ত নেন।’ যোগ করে তিনি বলেন, ‘রেকর্ডিং-এর পর দেখেছি খুবই দারুণ একটি অনুষ্ঠান হয়েছিল। কিন্তু শিরিন শিলা থাকায় শেষ পর্যন্ত ম্যাগাজিন অনুষ্ঠানের তার পর্বটি স্থগিত করতে হয়। সামনে এটি নতুন করে করার আগ্রহ আছে।’ শিরিন শিলা হচ্ছেন সেই সুবিধাভোগী সংস্কৃতিকর্মীদের একজন, যারা ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে বছরের পর বছর নিজেদের অবস্থান মজবুত করেছেন। মডেলিং-এর মাধ্যমে শোবিজে নাম লেখান শিরিন শিলা। শুরুতে বেশকিছু মিউজিক ভিডিওতে তাদে দেখা গেছে। এরপর নাম লেখান নাটক-সিনেমায়। ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিরিন শিলার। এরপর বেশকিছু সিনেমায় কাজ করেছেন তিনি। তবে কাজ দিয়ে নয়, বিভিন্ন সময় ব্যক্তিগত আলোচনায় চর্চায় থাকেন এই নায়িকা।

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু