ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শাকিব খানের ছবিতে তানজিন তিশার ফার্স্টলুক

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ১৬:৩৬
আপডেট  : ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৫০

ঢালিউড মেগাস্টার শাকিব খানের হাত ধরেই বড়পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। চলতি বছরে মুক্তি প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা ‘সোলজার’-এ দেখা যাবে তাকে।

সোমবার (১৭ নভেম্বর) ছবিটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে তিশার ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে হাতে ক্যামেরা নিয়ে তিশাকে দেখা গেছে এক আত্মবিশ্বাসী ও নির্ভীক নারীর অবয়বে। চারপাশে ভাসমান দাবার গুটি তার চরিত্রে থাকা মানসিক দৃড়তা ও কৌশলী মনোভাবের ইঙ্গিত দিচ্ছে।

ফার্স্টলুক প্রকাশ হতেই মন্তব্যের ঘর সয়লাব হয়ে যায় ভক্তদের প্রতিক্রিয়ায়। কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে তিনি একজন সাংবাদিক।’ আরেকজনের ভাষ্য, ‘‘সোলজার’ ছবিতে তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে।’

তবে অনেকে পূর্ব ঘোষণা ছাড়াই ফার্স্টলুক প্রকাশ করায় অসন্তোষও জানিয়েছেন। একজন লিখেছেন, ‘ঈদ ছাড়া ছবি মুক্তি দেয়া ঠিক হবে না।’ একজনের দাবি, ‘এমন হুটহাট করে ফার্স্টলুক দেওয়ার মানে কী? একদম আন–প্রফেশনাল টিম।’

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে অন্য সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা।

তিশা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে।

আমার বার্তা/এল/এমই

মাতৃত্বের বিরতি শেষে পর্দায় ফিরলেন অহনা

ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অহনা দত্ত মাতৃত্বের কারণে নেওয়া বিরতির পর আবারও অভিনয়ে ফিরলেন।

টাকা থাকা অস্বাভাবিক নয়: ‘সুগার ড্যাডি’র প্রশ্নে কুসুমের জবাব

শোবিজের তারকাদের, বিশেষ করে নায়িকাদের ঝলমলে জীবন দেখলেই অনেকেই ধরে নেন- তাদের অর্থনৈতিক স্বচ্ছলতার পেছনে

প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে: ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে

আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই নতুন চমক। রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত