ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

রোজাকে ডিভোর্স দেয়া নিয়ে মুখ খুললেন তাহসান

আমার বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬, ১৩:৪২

গেল বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কিন্তু বিয়ের কয়েক মাস পরই প্রকাশ্যে এলো তাদের বিচ্ছেদের খবর। জানা গেছে, গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন এই দম্পতি। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।

গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তাহসানের বিচ্ছেদের খবর। আজ (১১ জানুয়ারি) রোববার তাহসান নিজেই জানালেন, গুঞ্জন নয়, খবরটি সত্য। তবে এ বিষয়ে কথা বলতে আগ্রহী না জানিয়ে তাহসান বলেন, ‘এটা আমার জীবনের অনেক বড় প্রসঙ্গ। এখন এসব নিয়ে কিছু বলতে চাই না। সব চূড়ান্ত হোক, তখন দেখা যাবে।’

তিনি আরও বলেন, ‘এখন আমি আসলে পাবলিকলি কিছু বলতে চাই না। সঠিক সময় এলে বলব। এতটুকু বলতে পারি যে সম্প্রতি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে খবরগুলো সত্য নয়।’

চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। ২০২৫ সালের ৪ জানুয়ারি সকালে ছড়িয়ে পরে তাদের গায়েহলুদের ছবি। প্রথমে চুপ থাকলেও ওই দিন রাতে বিয়ের ছবি শেয়ার করে ফেসবুকে নিজের লেখা এক কবিতার মাধ্যমে ভক্তদের এ খবর জানিয়েছিলেন তাহসান।

ক্যাপশনে তিনি লিখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন। ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

বিয়ের পর নানা উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি প্রকাশ করেছেন তাহসান-রোজা। হঠাৎ তাদের বিচ্ছেদের খবরে মন খারাপের প্রতিক্রিয়া জানাচ্ছেন তাহসানভক্তরা।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা-বাবা হন। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে-আইরা তাহরিম খান।

আমার বার্তা/জেএইচ

শাকিব খানের ‘প্রিন্স’ দিয়ে যাত্রা শুরু কে-স্ক্রিন সিনেপ্লেক্সের

দেশজুড়ে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে, ঠিক সেই

ঈদে আসছে ‘পাগলা ভ্রমরা’ গান

ঈদ উপলক্ষে দর্শক-শ্রোতাদের জন্য নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘পাগলা ভ্রমরা’। নির্মাতা সোহেল খানের পরিচালনায়

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি নানা কারণে আলোচনায় থাকলেও বাচ্চাদের জন্য তার রয়েছে আলাদা মমতার জায়গা। এবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি