ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

তিন বছর পর ফিরছে রাজ মিমের ভেঙে যাওয়া জুটি

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৩:৪৮

‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার জনপ্রিয় জুটি শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। প্রায় তিন বছর ধরে তাদের আর পর্দায় দেখা যায়নি একসঙ্গে। ব্যক্তিগত জটিলতায় তারা সিনেমায় জুটি হওয়া থেকে বিরত ছিলেন। সেই বিরতির পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন তারা।

আর ঢাকাই সিনেমার দর্শকের জন্য এই চমকটি নিয়ে আসছেন নির্মাতা আলভী আহমেদ। তার হাত ধরেই রাজ ও মিম অভিনয় করবেন সরকারি অনুদানে নির্মিত ‘জীবন অপেরা’ নামের সিনেমাতে।

সোশ্যাল মিডিয়াতেও কয়েক দিন আগে সেই ইঙ্গিত দেন মিম। পেছনে থাকা এক অভিনেতার সঙ্গে ছবি দিয়ে ফেসবুকে লিখেন, ‘পরবর্তী কাজ আসছে, অনুমান করুন আমার সঙ্গে কে?’

নেটিজেনদের অনুমানেই ছবিতে থাকা ব্যক্তি শনাক্ত হয় শরিফুল রাজ হিসেবে। নির্মাতাও সেই অনুমান নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্টট করে রাজের সঙ্গে ফেরার ইঙ্গিত দেন মিম

পরিচালক আলভী আহমেদ জানান, ‘জীবন অপেরা’ তার লেখা একই নামের উপন্যাস অবলম্বনে নির্মাণ করছেন। গল্পের কেন্দ্রে রফিক নামের এক ব্যক্তি। তার দুটি জীবন প্যারালাল ইউনিভার্সে একসঙ্গে চলতে থাকে। রাজ-মিম অভিনয় করবেন রফিক ও শারমিন চরিত্রে। এছাড়া দেখা যাবে মোস্তাফিজ নূর ইমরানকেও।

নির্মাতা আরও জানান, পুরোদমে প্রস্তুতি চলছে এবং সবকিছু ঠিক থাকলে রোজার ঈদের পর শুটিং শুরু হবে আগামী এপ্রিল মাসে।

আমার বার্তা/এল/এমই

শাকিব খানের ‘প্রিন্স’ দিয়ে যাত্রা শুরু কে-স্ক্রিন সিনেপ্লেক্সের

দেশজুড়ে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে, ঠিক সেই

ঈদে আসছে ‘পাগলা ভ্রমরা’ গান

ঈদ উপলক্ষে দর্শক-শ্রোতাদের জন্য নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘পাগলা ভ্রমরা’। নির্মাতা সোহেল খানের পরিচালনায়

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি নানা কারণে আলোচনায় থাকলেও বাচ্চাদের জন্য তার রয়েছে আলাদা মমতার জায়গা। এবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি