ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

সেপ্টেম্বরে রাশিয়ার ক্যানসারের টিকা

আমার বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৭

ক্যানসারের টিকা নিয়ে সুখবর দিচ্ছে রাশিয়া। দেশটির গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, তারা চলতি বছরের গ্রীষ্মে ক্যানসারের টিকার অনুমোদন পাবে। আগামী সেপ্টেম্বরে এই টিকা রোগীদের দেওয়া শুরু হতে পারে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নোভোস্তিকে এসব তথ্য জানিয়েছে গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেক্সান্দার গিন্টসবার্গ। তিনি আরও জানান, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকাটির অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে।

এর আগেও দ্রুততম সময়ে টিকা তৈরির রেকর্ড আছে রাশিয়ার। করোনাভাইরাসের মহামারিকালেও তারা স্পুটনিক ভি নামে একটি টিকা এনেছিল। অন্য কোনো দেশ এত দ্রুত তখন টিকা আনতে পারেনি। তবে এই টিকা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ সন্দেহ ছিল। কারণ, সেই সময় রাশিয়া টিকার অনেক তথ্যই প্রকাশ করেনি।

এবারের ক্যানসারের টিকা নিয়েও সে ধরনের সন্দেহ রয়ে যাচ্ছে। কারণ, এবার যে ক্যানসারের টিকা আনা হচ্ছে, সেটি সম্পর্কেও খুব বেশি তথ্য প্রকাশ করছে না প্রতিষ্ঠানটি। দ্য ইন্ডিয়ান এক্সেপ্রেসের খবরে বলা হয়েছে, এখনো এই টিকার তেমন তথ্য প্রকাশ করা হয়নি। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই টিকার গবেষকদের সম্পর্কে মাত্র এক প্যারা তথ্য দেওয়া হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়ান টুডের (আরটি) সঙ্গে এক মাস আগে এ নিয়ে কথা বলেছিলেন আলেক্সান্দার গিন্টসবার্গ। তখন তিনি জানিয়েছিলেন, যাঁরা ক্যানসারে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন, তাঁদের এই টিকা দেওয়া যাবে। এই টিকা দেওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা অস্বাভাবিক বৃদ্ধির কোষগুলো মেরে ফেলবে।

গবেষণা অনুযায়ী, রাশিয়ার টিকাটি প্রাথমিক পর্যায়ের ক্যানসার রোগীদের জন্য সবচেয়ে কার্যকর। তবে মধ্যম পর্যায়ের রোগীরাও এ টিকা থেকে উপকার পাবেন। চূড়ান্ত পর্যায়ের রোগীদের ক্ষেত্রে টিকার কার্যকারিতা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রায় ৪০ লাখ ক্যানসার রোগী রয়েছেন। প্রতিবছর নতুন করে প্রায় ৬ লাখ ২৫ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হন। গিন্টসবার্গ বলেন, শুধু এই টিকাই নয়, চলতি বছর রাশিয়ায় আরও কিছু নতুন ক্যানসার প্রতিরোধী ওষুধ ও টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে। রাশিয়ার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে গবেষণায় এগিয়ে আসছে।

আমার বার্তা/জেএইচ

কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা এবং ওষুধ নিশ্চিতের দাবি

দেশে অসংক্রামক রোগে মৃতের মধ্যে ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ, অথচ সরকারের স্বাস্থ্য বাজেটের

বিয়ের প্রথম বছরেই ইচ্ছার বাইরে গর্ভবতী ৭৩ শতাংশ নারী

বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু হলেও বাংলাদেশের হাজারো নারীর জন্য সেই জীবন শুরু হচ্ছে নিয়ন্ত্রণ,

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু