ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে শতভাগ মানুষ অসন্তুষ্ট: জরিপ

আমার বার্তা অনলাইন:
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২১

সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে শতভাগ সেবা গ্রহীতা অসন্তুষ্ট। অন্যদিকে ৫০ শতাংশ মানুষের মতে ঘুস-দুর্নীতি ছাড়া পুলিশের সেবা পাওয়া যায় না।

নাগরিক পরিষেবা সম্পর্কিত বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে যাওয়া সংশ্লিষ্ট নাগরিকদের মধ্যে পরিচালনা করা এক জরিপ থেকে এসব তথ্য উঠে এসেছে। জনপ্রশাসন সংস্কার কমিশন এ জরিপ পরিচালনা করে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তরের পর কমিশনের সুপারিশ সংবলিত নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করা হয়।

পূর্ণাঙ্গ প্রতিবেদনে জানানো হয়েছে, কমিশন নাগরিক পরিষেবা সম্পর্কিত বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে যাওয়া সংশ্লিষ্ট নাগরিকদের মধ্যে এক জরিপ পরিচালনা করে। দপ্তরগুলো ছিল- তহশীলদার অফিস, সহকারী কমিশনারের (ভূমি) অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, সেটেলমেন্ট অফিস, পুলিশের দপ্তর, আয়কর অফিস, পৌরসভা/সিটি করপোরেশন অফিস, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল ও স্বাস্থ্যসেবা। উদ্দেশ্য ছিল পরিষেবা সম্পর্কে নাগরিকদের সন্তুষ্টি বা অসন্তুষ্টির মাত্রা, তাদের বাস্তব অভিজ্ঞতা জানা এবং সস্কারের ক্ষেত্রগুলো চিহ্নিত করা।

এর পরিপ্রেক্ষিতে ৫ হাজার ২৩৩ জন নাগরিক বিভিন্ন প্রশ্ন সম্পর্কে তাদের অভিমত দেন। নির্ধারিত প্রশ্নের বাইরে উন্মুক্তভাবে মতামত দেওয়ার সুযোগ রাখা হয়। সমগ্র জরিপের ফলাফল সফটওয়‍্যারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে মানগত ও সংখ্যাগত যে তথ্য পাওয়া যায় তার সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

সরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রায় শতভাগ সেবা গ্রহীতা অসন্তোষ প্রকাশ করেছেন। নির্দিষ্টভাবে প্রায় ৪৬ শতাংশ বলেছেন, তারা নিম্নমানের সেবা পেয়েছেন এবং ওষুধ পাননি জানিয়েছেন প্রায় ১২ শতাংশ সেবাগ্রহীতা।

পুলিশের সেবা পাওয়ার ক্ষেত্রে প্রায় ৫০ শতাংশ সেবাগ্রহীতার মতে, ঘুস-দুর্নীতি ছাড়া কাজ হয় না। মাত্র ১৫ শতাংশ বলেছেন, তারা থানায় ভালো ব্যবহার পেয়েছেন এবং ১১ শতাংশ বলেছেন যে, তাদের পাসপোর্ট ভেরিফিকেশন সহজেই সম্পন্ন হয়েছে। আর মাত্র ৪ শতাংশ বলেছেন, তারা সঠিকভাবে জিডি করতে পেরেছেন।

তহশীল অফিস, সহকারী কমিশনারের (ভূমি) অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, সেটেলমেন্ট অফিসের সেবা গ্রহীতাদের মধ্যে ৪৩ দশমিক ৪২ শতাংশ জানিয়েছেন ঘুস দিতে হয়েছে এবং ১৮ দশমিক ৫৯ শতাংশ মনে করেন যে, তারা কাজ করতে চায় না। ১০ দশমিক ১৩ শতাংশ সেবা গ্রহীতা ওই সব অফিসে গিয়ে দুর্ব্যবহার ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন।

আয়কর অফিসের ক্ষেত্রে প্রায় ৪২ শতাংশ সেবাগ্রহীতা আয়কর অফিসে ঘুস ও দুর্নীতির সম্মুখীন হয়েছেন এবং ১০ শতাংশ হয়রানির শিকার হয়েছেন। তারা ওই অফিসে ডিজিটাল পদ্ধতি চালু করার পরামর্শ দিয়েছেন।

পৌরসভা/সিটি করপোরেশনে ৩২ শতাংশ সেবা গ্রহীতা দুর্ব্যবহারের মুখোমুখি এবং ২৭ দশমিক ৭৫ ভাগ ঘুস দিতে বাধ্য হয়েছেন। প্রায় ১৩ শতাংশ হয়রানির শিকার হয়েছেন।

বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংশ্লিষ্ট অফিসের ক্ষেত্রে প্রায় ৪২ শতাংশ সেবাগ্রহীতা এসব সংস্থার সেবা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেন এবং ১৮ দশমিক ৫৮ শতাংশ জানিয়েছেন, তারা নিয়মিত পানি সরবরাহ পান না। প্রায় ৮ শতাংশ বলেছেন, তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে।

আমার বার্তা/এমই

কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা এবং ওষুধ নিশ্চিতের দাবি

দেশে অসংক্রামক রোগে মৃতের মধ্যে ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ, অথচ সরকারের স্বাস্থ্য বাজেটের

বিয়ের প্রথম বছরেই ইচ্ছার বাইরে গর্ভবতী ৭৩ শতাংশ নারী

বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু হলেও বাংলাদেশের হাজারো নারীর জন্য সেই জীবন শুরু হচ্ছে নিয়ন্ত্রণ,

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু