ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ঢাকা মেডিকেলের লিফটে চার ঘণ্টা আটকা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক:
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের লিফটে আটকা পড়াদের দেড় ঘন্টা পর উদ্ধার করল ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টা ২০ মিনিটের দিকে বিদ্যুৎ চলে যায় এই ঘটনা ঘটে। পরে তিনটা ৩টা ৪৫ মিনিটের দিকে লিফট থেকে তাদের বের করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক লিফ্টে আটকে পড়া একজন জানান, আমরা তৃতীয় তলা থেকে লিফটে করে নামার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। লিফ্টের ভিতরে অন্ধকার কোন কিছুই দেখতে পাচ্ছিলাম না। পরে মোবাইলের লাইট জ্বালিয়ে লিফটের ভিতর থেকে লিফটম‍্যানকে ফোন দিলে আধা ঘন্টা পরে তিনি আসেন।তিনি দরজা খুলে দিলেও আমাদের নামার কোন উপায় ছিল না কারণ নিচতলা এবং দোতলার মাঝামাঝি লিফটে আটকে ছিল।পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং তারা আসলেও প্রথম প্রাথমিকভাবে আমাদের উদ্ধার করতে পারেনি ।পরে তারা আমাদের উদ্ধার করতে সক্ষম হয়। আমরা ভিতরে প্রায় দেড় ঘন্টা রোগী-স্বজনসহ চারজন আটকা ছিলাম।

আটকে পড়া ওই লিফটের লিফটম্যান কবির জানান,আমি খবর পেয়ে চলে আসি। আসার পরে লিখে দরজা খুললেও এমন ভাবে লিফটটি রয়েছে দুই তলা এবং নিচ তলার মাঝখানে আমরা তাদের নামাতে পারছিলাম না।পরে ফায়ার সার্ভিস আসে এবং এর মধ্যে বিদ্যুৎ চলে আসে। পরে তাদেরকে বের করা হয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া) মো.শাহজাহান শিকদার বলেন, আমাদের কাছে তিনটা তিন মিনিটে একটি ফোন আসে। ঢাকা মেডিকেলে পুরাতন ভবনের একটি লিফটের ভিতরে কয়েকজন আটকা পড়েছে। পরে সিদ্দিক বাজার থেকে আমাদের একটি ইউনিট ঢাকা মেডিকেলে যায় এবং আটকে পড়াদের লিফটের ভিতর থেকে উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী(বিদ্যুৎ) আব্দুস সামাদ আজাদ বলেন, একুশে ফেব্রুয়ারির কারণে দুপুরের দিকে ডিপিডিসি তাদের বিদ্যুৎ বন্ধ রাখে। এতে করে আমাদের লিফটের ভিতরে থাকা কয়েকজন লিফটের ভিতরে আটকে যান। পরে আমাদের লিফটম‍্যানকে খবর দিলে সে এসে দরজা খুলে দিলেও তারা কোনোভাবেই নামতে পারছিল না। লিফটি নিচতলা এবং দোতালার মাঝে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে আমরা বিষয়টি ডিভিডি থেকে জানাই এবং তারা বিদ্যুৎ চালু করে দেন। এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ও একটি টিম এখানে এসেছিল।পরে লিফটি সাময়িকভাবে বন্ধ রাখা হলে পরে আবার চালু করে দেয়া হয়। তবে এতে কেউ হতাহত বা আহত হয়নি।

আমার বার্তা/এম রানা/এমই

কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা এবং ওষুধ নিশ্চিতের দাবি

দেশে অসংক্রামক রোগে মৃতের মধ্যে ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ, অথচ সরকারের স্বাস্থ্য বাজেটের

বিয়ের প্রথম বছরেই ইচ্ছার বাইরে গর্ভবতী ৭৩ শতাংশ নারী

বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু হলেও বাংলাদেশের হাজারো নারীর জন্য সেই জীবন শুরু হচ্ছে নিয়ন্ত্রণ,

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু