ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

মেক্সিকোতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২১

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৫, ১০:৫০
আপডেট  : ১৫ মে ২০২৫, ১০:৫৪

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় বুধবার (১৪ মে) পুয়েবলা ও ওক্সাকা রাজ্যের সংযোগ সড়কে একটি ট্রাক, যাত্রীবাহী বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, একটি সিমেন্টবোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বাস ও ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

পুয়েবলার স্বরাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল আগুইলার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তিনটি যানবাহনের সংঘর্ষের কারণেই এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মেক্সিকান সংবাদমাধ্যম লা জর্নাডা জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে উল্টো লেনে উঠে পড়ে এবং যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাকটি আরেকটি ভ্যানের সঙ্গেও সংঘর্ষে জড়ায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি খাদে পড়ে দগ্ধ হয়।

উল্লেখ্য, মেক্সিকোর দুর্গম ও পাহাড়ি এলাকায় প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। চলতি বছরের মার্চে ওহাসাকায় একটি বাস উল্টে গিয়ে ১১ জনের মৃত্যু হয়। এর আগের বছর একই এলাকায় বাস খাদে পড়ে প্রাণ হারান ২৯ জন।

আমার বার্তা/জেএইচ

১৫ বছরে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী 

যুক্তরাজ্যের ফ্ল্যাগশিপ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি ২১ হাজার ৫০০ জন কর্মীকে ছাঁটায়ের ঘোষণা

৩৪ বছর পর আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল

ইসরায়েল ও লেবাননের নেতাদের মধ্যে আজ বৃহস্পতিবার ফোনালাপ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ জন

দক্ষিণ তুরস্কের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় অন্তত ৮ শিক্ষার্থী এবং এক শিক্ষক নিহত হয়েছেন।

হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলের ব্যাপারে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। ক্ষমতাসীন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন ওসি তাহের যোগদান

বিপিসিতে বড় রদবদল, যমুনা অয়েলের নতুন এমডি ইউসুফ হোসেন ভুইয়া

সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার, দ্রুত বড় নিয়োগ

অধস্তন আদালতে বিচারাধীন মামলা ৪০ লাখ ৪২ হাজার: সংসদে আইনমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা আরও সুদৃঢ় করবে বাংলাদেশ

আমাদের তিনটা যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে: পানি সম্পদমন্ত্রী

ইকরার আত্মহত্যা: ১৭ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা, বাস্তবায়ন ২০২৬-২০৩৩

সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

জ্বালানি সরবরাহ স্বাভাবিকের আশা জাগাচ্ছে লেবানন-ইসরায়েল বৈঠক

মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

১৫ বছরে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী 

এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

আ.লীগ আমলে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করলে শাস্তিমূলক বদলি করা হতো

এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’

রাজধানীর মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

স্বীয় কর্মে নন্দিত আজও এক মহিয়ষী নারী : কে এই ভিকারুণ নেসা নুন?

অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে গুনতে হবে মোটা অংকের জরিমানা