ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্রাম্পের বক্তব্যে বাধা দেওয়ায় টেনেহিঁচড়ে বের করা হলো ইসরায়েলি এমপিকে

আমার বার্তা অনলাইন:
১৩ অক্টোবর ২০২৫, ১৮:৩১
ট্রাম্পের বক্তব্যে বাধা দেওয়ায় টেনেহিঁচড়ে বের করা হলো ইসরায়েলি এমপিকে/ ছবি: এক্স থেকে সংগৃহীত

ট্রাম্পের বক্তব্যে বাধা দেওয়ায় টেনেহিঁচড়ে বের করা হলো একজন ইসরায়েলি এমপিকে। সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ঘটেছে এই ঘটনা।

জানা যায়, গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন উপলক্ষে ইসরায়েল সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকালে ইসরায়েলি পার্লামেন্টে বক্তব্য রাখেন তিনি। এসময় পার্লামেন্টের এক সদস্য তাতে বাধা দিলে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত তাকে বাইরে নিয়ে যান। ঘটনাটি দেখে ট্রাম্প ‘খুবই কার্যকর’ বলে মন্তব্য করেন এবং এরপর নিজের বক্তব্য চালিয়ে যান।

ট্রাম্প বলেন, ‘আজ আকাশ শান্ত, বন্দুক নীরব, পবিত্র ভূমিতে এখন শান্তি বিরাজ করছে।’ গাজায় যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এটিকে ‘ঐতিহাসিক ভোর’ হিসেবে বর্ণনা করেন।

এসময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘অসাধারণ সাহসী মানুষ’ বলে প্রশংসা করেন। গাজা যুদ্ধবিরতি সফলভাবে সম্পন্ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারকে ধন্যবাদ জানান তিনি।

এছাড়া, শান্তি আলোচনায় অংশ নেওয়া আরব দেশগুলোরও প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, তাদের সহযোগিতা এক অবিশ্বাস্য বিজয়।

ট্রাম্পের ভাষ্যমতে, এই চুক্তি ইসরায়েল ও গোটা অঞ্চলের জন্য ‘সোনালি যুগের সূচনা’।

এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাস দ্বিতীয় দফায় জীবিত ১৩ জন ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। তাদের গাজা উপত্যকায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে প্রথম দফায় সাত জিম্মিকে মুক্তি দিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি।

আমার বার্তা/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু